Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রেবতী নক্ষত্রে বুধ-বৃহস্পতির সংযোগ, প্রচুর ধন-সম্পদ লাভ করবে ৫ রাশি!
বৃহস্পতি ও বুধ বর্তমানে একই সঙ্গে মীন রাশিতে অবস্থান করছে। এবার একই নক্ষত্রে যুতি তৈরি করেছে এই দুই গ্রহ। ২৪ মার্চ বুধ এবং বৃহস্পতি একসঙ্গে প্রবেশ করেছে রেবতী নক্ষত্রে।

বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ হিসেবে বর্ণনা করা হয়। অন্য দিকে বৃহস্পতিকে শিক্ষা, প্রজ্ঞা, সম্মান, বিবাহ, ভাগ্য, আধ্যাত্মিকতা, সন্তানের কারক হিসেবে বিবেচনা করা হয়েছে।
এই দুই গ্রহের এক সঙ্গে গোচর সমস্ত রাশির উপরই বিশেষ প্রভাব বিস্তার করবে। তবে এ সময়ে ৬ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন।

বৃষ রাশি
বৃহস্পতি আর বুধের সংযোগ বৃষ রাশির জাতকদের জন্য খুবই ফলদায়ী হবে। আয়ের একাধিক উৎস থাকতে পারে। এই সময় অপ্রত্যাশিত ধন অর্জন করতে পারেন। আয়ের দিক থেকে এই সময়টা ভালোই যাবে। আপনার সামাজিক সম্পর্ক ভালো থাকবে। বড় ভাই-বোনদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি
এই দুই গ্রহের সংযোগে মিথুন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। ক্যারিয়ারে নতুন সুযোগ পাবেন এবং পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। প্রপার্টি বা গাড়ি কেনার জন্য এটি খুব ভালো সময়। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন।

বৃশ্চিক রাশি
ক্রিয়েটিভ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি ভালো যাবে। শিল্পকলা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির জাতকদের আয় বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে।

ধনু রাশি
ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি একটি ভালো সময়। প্রপার্টি কেনার জন্যও এটি ভালো সময়। আপনি আপনার চাকরি পরিবর্তন করে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারেন। নতুন প্রোজেক্ট হাতে আসতে পারে, যা আপনার ক্যারিয়ারে নতুন দিক খুলে দেবে।

কুম্ভ রাশি
বুধ ও বৃহস্পতির এই সংযোগে কুম্ভ রাশির জাতকরা আয়ের ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সময় আগের থেকে ভালো কাটবে। কাজে আসবে উন্নতি। এই সময়টি সব দিক থেকে ভালো কাটবে।

মীন রাশি
বুধ এবং বৃহস্পতির যুতি মীন রাশির জন্য শুভ হতে চলেছে। কর্মজীবনে কঠোর পরিশ্রম করে সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবে। অর্থলাভ হতে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications