Mercury Jupiter Conjunction 2023: মেষ রাশিতে বুধ-গুরুর মিলন, লাভবান হবেন ৩ রাশির জাতকরা!

জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। এই সময় কখনও কখনও দু'টি গ্রহ একই রাশিতে মিলিত হয়। ফলে গ্রহের সংযোগ গড়ে ওঠে।

২২ এপ্রিল দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে বুধ আগে থেকেই উপস্থিত রয়েছে। মেষ রাশিতে বুধ-গুরুর সংযোগে ৩ রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে।

Mercury Jupiter Conjunction 2023

মেষ রাশি - বুধ-গুরুর সংযোগ মেষ রাশিতে ঘটতে চলেছে। এই সময়টা মেষ রাশির জাতকদের খুব ভালো কাটবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ে আপনার সম্মান বৃদ্ধি পাবে। সমাজে আপনার আলাদা পরিচয় তৈরি হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা এই সময় লাভবান হবেন।

মিথুন রাশি - মিথুন রাশির জাতকরাও বুধ-গুরুর মিলনে সুফল পাবেন। এই সময়ে আয়ের নতুন উৎস পাবেন, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি খুঁজছেন, তাদের ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এই সময়টি নতুন বিনিয়োগ করার জন্য অনুকূল।

কর্কট রাশি - কর্কট রাশির জাতকরাও বৃহস্পতি ও বুধের মিলনে ভালো ফল পাবেন। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। এই সময়ের আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। এই রাশির বেকার জাতকরা শীঘ্রই সুখবর পেতে পারেন। আপনি আপনার ড্রিম জব পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, April 14, 2023, 19:53 [IST]
X
Desktop Bottom Promotion