Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধ কন্যা রাশিতে মার্গী হতে চলেছে, দেখুন কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজপুত্র হিসেবে বলা হয়। বুধ গ্রহ বর্তমানে কন্যা রাশিতে রয়েছে এবং ১৮ অক্টোবর বুধ এই রাশিতেই মার্গী হবে। এরপর ২ নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে।

এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, ১৮ অক্টোবর কন্যা রাশিতে বুধ গ্রহ মার্গী হওয়ার ফলে সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের এই সময়টি ভাল কাটবে। শিক্ষা ও লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ হবে। যারা কৃষি কাজে যুক্ত আছেন, তারা সুখবর পেতে পারেন।

বৃষ রাশি
বুধ রাশির জাতকদের জন্য এই সময়টি উত্থান-পতনে পূর্ণ হবে। শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার বাবার স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক চাপ থেকে নিজেকে বাঁচাতে যোগা ও ধ্যানের সাহায্য নিন।

মিথুন রাশি
বুধের সোজা চলন মিথুন রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে পারে। জমি সংক্রান্ত মামলা আপনার পক্ষে আসতে পারে।

কর্কট রাশি
এই সময়ে পরিবারে অনুকূল পরিবেশ থাকবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আর্থিক অবস্থা আগের চেয়ে ভাল হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি উত্থান-পতনে পূর্ণ হতে পারে। আয়ের চেয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে বাজেটের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

কন্যা রাশি
জীবনে সুখ থাকবে। আপনি সব ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের এই সময়টি খুব ভাল কাটবে বলে আশা করা হচ্ছে। আপনি আপনার পরিশ্রমের সুফল পাবেন। আর্থিক ক্ষেত্রেও লাভবান হবেন। সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ অনুকূল থাকার কারণে আপনি ইতিবাচক অনুভব করবেন।

বৃশ্চিক রাশি
আপনার কোনও ইচ্ছা এই সময়ের মধ্যে পূরণ হতে পারে। আয় বৃদ্ধি পাবে। আপনি আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন।

ধনু রাশি
আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ পাবেন। আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভাল হবে এবং আপনি সঞ্চয় করতেও সফল হবেন। কোনও কাজে আলসেমি করবেন না।

মকর রাশি
এই সময়কালে মকর রাশির জাতকদের ভাগ্য ভাল হবে। আপনি যে কাজ শুরু করবেন, তাতে সাফল্য পাবেন। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

কুম্ভ রাশি
এই সময়ের মধ্যে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের পাশাপাশি মায়ের স্বাস্থ্যেরও যত্ন নিন।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা ভাল ফল পাবে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।



Click it and Unblock the Notifications