জুনে সোজা পথে ফিরবে বুধ, সমস্যা বাড়বে এই ৩ রাশির জাতকদের!

জ্যোতিষশাস্ত্রে, বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। বর্তমানে বুধ গ্রহ বৃষ রাশিতে অবস্থান করছে। ১০ মে বুধ এই রাশিতে বক্রি হয়েছিল। এবার ৩ জুন বৃষ রাশিতেই মার্গী হতে চলেছে। জ্যোতিষে এই গ্রহকে বুদ্ধি, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ মনে করা হয়। যে ব্যক্তির রাশিতে বুধ দৃঢ় অবস্থানে থাকে তাঁর ভাগ্য উজ্জ্বল হয়। এই জাতকদের ভাল যোগাযোগের দক্ষতা থাকে এবং তাঁরা তাঁদের কথায় সবাইকে মুগ্ধ করে।

Mercury Direct in Taurus on 3 June 2022

বুধের এই অবস্থানের কারণে কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। দেখে নিন, তালিকায় আপনার রাশি আছে কি না -

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আর্থিক ক্ষতি হতে পারে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। এই সময়ে মিথ্যা কথা বলার কারণেও সমস্যায় পড়তে পারেন। খুব সাবধানে থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশি

অর্থ ব্যয় বাড়তে পারে। হিসাব ঠিক রাখতেও সমস্যা হতে পারে। এই সময় বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যাঁরা অন্যায় কাজে লিপ্ত তাঁদের থেকে দূরত্ব বজায় রাখুন। অফিসে বসের সহযোগিতা পাবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। দাম্পত্য জীবনে ঝামেলা চলতে পারে। সন্তানকে নিয়েও দুশ্চিন্তা হতে পারে। অর্থের দিকে খেয়াল রাখুন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। এই সময়ে আর্থিক ক্ষতিও হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion