Budh Margi 2023: ধনু রাশিতে মার্গী বুধ, চাকরি ও ব্যবসায়ে দারুণ উন্নতি হবে এই রাশির!

জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৮ জানুয়ারি ধনু রাশিতে মার্গী হবে গ্রহের রাজকুমার। বুধকে বুদ্ধি, বাণী, তর্ক, গণিত, চাতুর্য, ব্যবসার কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে বুধ শুভ অবস্থানে না থাকলে পড়াশোনা, ব্যবসা, চাকরি, সবেতেই সাফল্য অসম্ভব। জীবনে উন্নতি এবং প্রতিষ্ঠার জন্য বুধের শুভ ফল খুবই প্রয়োজন।

Mercury Direct In Sagittarius January 2023 effects

বুধ মার্গী হওয়ার ফলে কোন কোন রাশির জাতকদের উপর অশুভ প্রভাব পড়বে, আর কারা লাভবান হবেন, জেনে নিন এখানে।

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন কিন্তু ভালো সুযোগ পাচ্ছেন না, তারা এই সময়ের মধ্যে ভালো অফার পেতে পারেন। আপনার ক্যারিয়ার নতুন দিকে এগিয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। তাই নিজের দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন।

মিথুন রাশি

মিথুন রাশি

বিবাহিত জীবনে চলমান ঝগড়া-বিবাদ এই সময়ের মধ্যে শান্ত হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যারা লভ ম্যারেজ করতে চান, তারা পরিবারের অনুমোদন পেতে পারেন এবং শীঘ্রই তাদের বিয়ে হতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ব্যয় বাড়তে পারে। এই সময় ডাক্তার এবং ওষুধের পেছনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি লিভারের সমস্যায় ভুগবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের কৃপায় এই সময়ে আপনি ভালো ফলাফল পাবেন। শিক্ষার্থীরা সাফল্য পাবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনও প্রচেষ্টায় আপনি সাফল্য পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। লভ লাইফ দারুণ কাটবে।

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যক্তিগত জীবনে চলমান সমস্যাগুলি থেকে মুক্তি মিলতে পারে। আপনার কাজে আসা সব বাধা দূর হবে এবং আপনি নিজের কাজে মনোযোগ দিতে পারবেন। কর্মক্ষেত্রে এই সময়ে ভালো ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে।

তুলা রাশি

তুলা রাশি

লেখালেখি ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি খুব ভালো কাটবে। কাজে আসা সমস্ত বাধা দূর হবে এবং আপনি সাফল্য পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হবে। বিনিয়োগের ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরোয়া কলহের অবসান ঘটবে। এই সময়ে বাড়ির পরিবেশের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি

ধনু রাশি

পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা তাদের পার্টনারের পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি যে কাজই শুরু করুন না কেন, তাতে সফলতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভালো কাটবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। প্রতিকূল সময়ে আপনার একে অপরের পাশে থাকবেন।

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীরা এই সময়ে ভালো অফার পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির বিবাহিত জাতকদের এই সময়টা খুব ভালো কাটবে। যারা সন্তান চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। লভ লাইফ দারুণ কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। বিবাহিত জীবনের সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীরাও তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, January 17, 2023, 16:06 [IST]
X
Desktop Bottom Promotion