Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Asta 2023: বছরের শুরুতেই অস্ত গেল গ্রহের যুবরাজ, ১১ দিন প্রবল কষ্টে সময় কাটবে ৪ রাশির!
২০২৩-এর দ্বিতীয় দিনেই অস্ত গেল গ্রহের যুবরাজ বুধ। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২ জানুয়ারি ধনু রাশিতে অস্ত হয়েছে বুধ। এর পর ১৩ জানুয়ারি উদয় হবে গ্রহের যুবরাজ। বুধ অস্ত যাওয়ায় সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরই প্রভাব পড়বে।

জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ মনে করা হয়। বুধ অস্ত হলে এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হবে। বুধ যে ক'দিন অস্ত থাকবে, সেই সময়কালে কিছু রাশির জীবনে কষ্ট বাড়বে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের চরম দুর্ভোগের শিকার হতে হবে-

মেষ রাশি
বুধ অস্ত হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রতিকূল প্রভাব পড়বে। এই সময়কালে কারও সঙ্গে কথাবার্তা বলার সময় অত্যন্ত সংযমী হন। নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। নাহলে আপনি বিবাদে জড়িয়ে পড়বেন। আপনার কথাবার্তা কাউকে মানসিকভাবে আঘাত করতে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের দিকে খেয়ার রাখুন।

মিথুন রাশি
নতুন ব্যবসা শুরু করার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। অংশীদারী কাজ শুরুর পরিকল্পনা থাকলে, তা এ সময় এড়িয়ে যাওয়াই ভালো। পারিবারিক জীবনে মা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব অনেক বেড়ে যেতে পারে।

সিংহ রাশি
বুধের অস্ত যাওয়ার সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত অশুভ হতে চলেছে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। শেয়ারবাজার ও লটারিতে বিনিয়োগ করবেন না, তাহলে বিরাট ক্ষতি হতে পারে। এই সময় আর্থিক ক্ষতি হতে পারে।

ধনু রাশি
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ধনু রাশিতে বুধের অস্ত হওয়ার কারণে আপনার আচরণে পরিবর্তন হবে। সমাজে আপনার ভাবমূর্তি সম্পর্কে খুব সতর্ক থাকুন। নিজের কথাবার্তা ও ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সংযমী হোন।

কুম্ভ রাশি
এই সময় ভালো করে ভাবনা-চিন্তা না করে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না। তাহলে বিরাট আর্থিক ক্ষতি হতে পারে। তাই, এই সময়ে কোথাও বিনিয়োগ না করাই ভালো। প্রফেশনাল ডিগ্রী নিচ্ছেন, এমন শিক্ষার্থীদের প্লেসমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications