Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফেব্রুয়ারিতে অস্ত যাবে বুধ, প্রবল কষ্টে দিন কাটবে ৩ রাশির!
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বর্তমানে বুধ মকর রাশিতে বিরাজমান। ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই রাশিতেই বুধ অস্ত যাবে। বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ বলা হয়। জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শুভ স্থানে থাকলে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হয়। তবে বুধ যদি কারুর কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
বুধ যে ক'দিন অস্ত থাকবে, সেই সময়কালে কিছু রাশির জাতকরা নানা সমস্যায় পড়বেন। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের চরম দুর্ভোগের শিকার হতে হবে।

মেষ রাশি
বুধ অস্ত যাওয়ায় মেষ রাশির জাতকদের জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। প্রতিটি কাজে বাধা আসবে। কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট ও পদোন্নতির জন্য আপনাকে আরও অপেক্ষা করতে হতে পারে। চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত ভালো করে ভেবেচিন্তে নিন। এই সময় আপনার কাজে মন বসবে না। অফিসে সিনিয়রদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভালো করে ভেবেচিন্তে তবেই বিনিয়োগ করুন। ব্যবসায় ক্ষতি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা আর্থিক, পারিবারিক ও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়িতে কোনও সমস্যা দেখা দিতে পারে। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। কোনও বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার আর্থিক ক্ষতি হতে পারে, যে কারণে আপনি বেশ চিন্তিত থাকবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় বড় বিনিয়োগ করলে আপনার ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করুন, কারণ অন্য কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে পারে। এই সময় কোনও কারণে পরিবারে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications