Pisces Horoscope 2024: মীন রাশির কেমন যাবে ২০২৪ সাল? দেখুন বার্ষিক রাশিফল

Pisces Yearly Horoscope 2024: দেখতে দেখতে চলেই এল ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

Pisces Horoscope 2024

২০২৪ সাল মীন রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির ২০২৪ সালের রাশিফল।

ক্যারিয়ার

মীন রাশির জাতকদের বছরের শুরুটা খুব ভালো যাবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে। পদোন্নতি হতে পারে। অফিসের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি তাঁদের সহযোগিতা পাবেন। বছরের মাঝামাঝি সময়ে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। এর পরের সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।

ব্যবসা

এই রাশির ব্যবসায়ীদের বছরের শুরুটা ভালো যাবে না। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতি হতে পারে। পার্টনারেরর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। মে মাসে কিছুটা স্বস্তি পেতে পারেন। এই সময়ে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি কোনও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। যে কারণে ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। জুন, অগস্ট এবং সেপ্টেম্বর মাস খুবই ভালো যাবে।

পারিবারিক জীবন

পারিবারিক ক্ষেত্রে এই বছরটা মোটামুটি যাবে। বছরের প্রথম কয়েক মাসে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আপনি কথায় কথায় রেগে যাবেন এবং বিরক্ত হবেন। আপনার কঠোর কথাবার্তায় কেউ আঘাত পেতে পারেন। এই সময়ে মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে। মে মাসের পরের সময়টা ভালো যাবে। পরিস্থিতির উন্নতি হবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। বছরের শেষ কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তবে তা সত্ত্বেও আপনি আপনার প্রিয়জনদের জন্য সময় বের করবেন।

বৈবাহিক জীবন

এই বছর রাহু ও কেতুর প্রভাবে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। মে মাসের পরে বৃহস্পতির কৃপায় আপনার বিবাহিত জীবনে সুখ ফিরে আসবে। বছরের মাঝামাঝি সময়টা অবিবাহিত জাতকদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় মনের মানুষের দেখা পেতে পারেন।

প্রেম জীবন

ফেব্রুয়ারি এবং মার্চ মাস ভালো যাবে না। আপনি যদি ধৈর্য ধরে থাকেন তবে আপনার সম্পর্ক অটুট থাকবে, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসটা ভালো যাবে না। সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। এই সময়ে আপনার সঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। আপনি আপনার সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস হবেন। তবে মতভেদ ও দ্বন্দ্বের কারণে, আপনি আপনার সম্পর্ক নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।

আর্থিক অবস্থা

এই বছর ব্যয় বাড়তে পারে। অন্যের পরামর্শে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে, আপনাকে খরচ কমাতে হবে এবং আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। বছরের মাঝামাঝি সময়টা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। আর্থিক সংকটে পড়তে পারেন। অগস্ট মাসটা ভালো যাবে। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এই সুযোগকে কাজে লাগলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

শিক্ষা জীবন

শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। এই বছর পড়াশোনায় কিছু বাধা আসতে পারে, তা সত্ত্বেও আপনার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। ম্যানেজমেন্ট এবং কলা বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের বছরটা বেশ ভালো কাটবে। পড়াশোনা শেষ করে থাকলে প্লেসমেন্ট পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বছরের শুরুতেই তাঁরা বড় সাফল্য পাবেন। উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত শিক্ষার্থীরা বছরের শুরুতে ভালো ফলাফল পাবেন না। তবে বছরের শেষ তিন মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

স্বাস্থ্য

স্বাস্থ্য দুর্বল থাকবে। আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যাও দেখা দিতে পারে। সুস্থ সবল থাকতে হলে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে। রোজকার খাদ্যাভাসে কিছু পরিবর্তন করতে হবে। হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে রাতে ভারী খাবার না খাওয়াই ভালো।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, December 30, 2023, 11:12 [IST]
X
Desktop Bottom Promotion