ক্যারিয়ারে উন্নতি ৪ মূলাঙ্কের জাতকদের! আপনার কেমন কাটবে মে মাস?

জন্মছকে যেমন গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে ব্যক্তির ভবিষ্যদ্বাণী করা হয়, ঠিক তেমনই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে (Numerology) জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়।

ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। উদাহরণ, কোনও মাসের ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ২+৫=৭। এই সংখ্যাতত্ত্ব থেকেই জেনে নিন, মে মাসে আপনার জীবনে কী ঘটতে চলেছে।

Monthly Numerology Horoscope May 2023

মূলাঙ্ক ১
এই মাসে অনেক ভালো সুযোগ পেতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। এই সময় আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাসের শেষে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

মূলাঙ্ক ২
এই মাসটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হতে চলেছে। আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এই মাসে আপনার কিছু নতুন বন্ধুও হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৩
এই মাসে আপনার লক্ষ্যে মনোযোগ থাকবে। আপনি ভালো সুযোগ পাবেন। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

মূলাঙ্ক ৪
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। যারা বিদেশে চাকরি করেন, তাদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক জীবনে মনোযোগ দিন।

মূলাঙ্ক ৫
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না। কাজের প্রতি অবহেলা করলে সমস্যায় পড়তে পারেন। লভ লাইফ ভালো কাটবে।

মূলাঙ্ক ৬
এই জাতকদের মে মাসটি ভালো কাটবে। এই সময়ে আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। এই মাসে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। মাসের শেষে আপনার কোথাও যাত্রার সম্ভাবনা রয়েছে।

মূলাঙ্ক ৭
এই মাসে খরচ বাড়তে পারে। ঘর সাজাতে আপনার অনেক টাকা খরচ হবে। শিক্ষার্থীদের এই মাসটি ভালো যাবে। পরীক্ষায় ভালো সাফল্য পেতে পারেন। মাসের শেষে বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। তবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

মূলাঙ্ক ৮
যে সব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক, এই মাসে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। সমস্ত বাধা-বিপত্তি দূর হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের এই সময়টি খুব ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। এই সময় আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে।

মূলাঙ্ক ৯
এই মাসে কিছু ক্ষেত্রে সাফল্য পাবেন, আবার কিছু ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। সুস্থ থাকতে গেলে, প্রতিদিন যোগব্যায়াম করুন, পাশাপাশি খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, May 1, 2023, 15:38 [IST]
X
Desktop Bottom Promotion