Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
May Horoscope 2023: মে মাস কার কেমন কাটবে? এক নজরে দেখে নিন কী বলছে মাসিক রাশিফল
May 2023 Monthly Horoscope in Bengali: মে মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে। মে মাসটি কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, মে মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের মে মাসটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রান্সফারও হতে পারে। ব্যবসায়ীরা এই মাসে ভালো ফলাফল পাবেন। ব্যবসায় ভালো পরিবর্তন আসবে। এই সময়কালে আপনি পূজাপাঠে আরও আগ্রহী হবেন এবং ধর্মীয় স্থানেও যেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ৫, ৭, ১৯, ২৪, ৪০, ৫০
শুভ দিন: বুধবার, শুক্রবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সাদা, হলুদ, কমলা, সবুজ, লাল
বৃষ রাশি
লভ লাইফ খুব ভালো কাটবে। আপনি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে এই মাসে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আপনি প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। এই সময়ে আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১২, ২৫, ৩৬, ৪৩, ৫৪
শুভ দিন: বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার
শুভ রং: হলুদ, আকাশী নীল, গোলাপী, সবুজ, নীল
মিথুন রাশি
মাসের শুরুটা ভালো যাবে না। এই সময়ের মধ্যে আপনাকে আদালতে যেতে হতে পারে। আপনার মানসিক চাপ বাড়বে। নেতিবাচক চিন্তায় জর্জরিত থাকবেন। ব্যবসায়ীরা এই সময় কোনও নতুন কাজ শুরু করার আগে বা বড় বিনিয়োগ করার সময় তাড়াহুড়ো করবেন না। ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এই মাসে জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ২, ১৫, ২০, ৩৬, ৪৬, ৫২
শুভ দিন: বুধবার, রবিবার, শুক্রবার, মঙ্গলবার
শুভ রং: লাল, হলুদ, বেগুনি, সবুজ, বাদামী
কর্কট রাশি
ব্যবসায়ীরা খুব সতর্ক থাকুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই মাসে তারা ভালো ফলাফল পাবেন না। আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। পার্টনারের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা এই মাসে নতুন সুযোগ পাবেন। এই সময় আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। মাসের শেষে আপনার উন্নতি হবে। এই মাসে আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ১, ৪, ১০, ২৬, ৩২, ৪০
শুভ দিন: রবিবার, সোমবার, বুধবার, শনিবার
শুভ রং: মেরুন, সবুজ, সাদা, বেগুনি, গোলাপী
সিংহ রাশি
চাকুরিজীবীরা এই মাসে ভালো ফলাফল পাবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও এই মাসে সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। মাসের শেষে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই মাসে নিজের স্বাস্থ্যেরও যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৫, ১১, ২০, ৩৯, ৪১, ৫৫
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, শুক্রবার, রবিবার
শুভ রং: লাল, কমলা, গোলাপী, হলুদ, সবুজ
কন্যা রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি মোটামুটি কাটবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ২, ১৭, ২৯, ৩৬, ৪৬, ৫১
শুভ দিন: শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বাদামী, কমলা, হলুদ, পীচ, লাল
তুলা রাশি
কর্মক্ষেত্রে মে মাসটি খুব ভালো কাটবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ১,৭, ১০, ২৯, ৩৫, ৪০, ৫২
শুভ দিন: সোমবার, বুধবার, রবিবার, শুক্রবার
শুভ রং: গোলাপী, সবুজ, আকাশী নীল, নীল, হলুদ
বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের মে মাসটি ভালো কাটবে। এই সময়ে আপনার পরিকল্পনা এগিয়ে যাবে। আপনি একটি নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। এই মাসে আপনার পারফরম্যান্স খারাপ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ২, ১৪, ২৬, ৩৩, ৪৭, ৫৯
শুভ দিন: শুক্রবার, মঙ্গলবার, রবিবার, বুধবার
শুভ রং: হলুদ, সবুজ, নীল, সাদা, গোলাপী, বাদামী
ধনু রাশি
এই মাসে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্য খারাপ থাকার কারণে আপনার অনেক পরিকল্পনায় বাধা আসতে পারে। এই সময় আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যাবেন এবং আশেপাশের লোকেদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। এই মাসে আপনার আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ব্যয় করুন। প্রয়োজনের অধিক ব্যয় করলে সমস্যায় পড়তে পারেন। মাসের শেষটা ভালো কাটবে। এই সময়ে কাছের কারুর সাহায্যে আপনার বড় সমস্যা দূর হতে পারে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ৫, ১৭, ২০, ৩৫, ৪২, ৫৫
শুভ দিন: সোমবার, রবিবার, শুক্রবার, মঙ্গলবার
শুভ রং: লাল, গাঢ় হলুদ, আকাশী নীল, সাদা, ক্রিম
মকর রাশি
সবাই আপনার কাজের প্রশংসা করবে। আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, এই মাস খুব ভালো যাবে। যারা সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করছেন, এই মাসে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন, এই মাসে তাদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ২, ১৯, ২৬, ৩৪, ৪৪, ৫৬
শুভ দিন: রবিবার, বুধবার, শনিবার, মঙ্গলবার
শুভ রং: লাল, সবুজ, মেরুন, পীচ, হলুদ
কুম্ভ রাশি
মাসের শুরুটা খুব ভালো হবে। কোর্ট-কাছারির মামলার নিষ্পত্তি হওয়ার কারণে আপনার উদ্বেগ দূর হবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, এই মাসে তারা ভালো অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চিত পুঁজি নষ্ট করে দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: ইউরেনাস, শনি
শুভ সংখ্যা: ৫, ১৮, ২৭, ৩২, ৪০, ৫১
শুভ দিন: সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবার
শুভ রং: গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল
মীন রাশি
কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এই মাসে আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। এই সময়টি ব্যবসায়ীদের ভালো কাটবে না। আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থের অভাবে আপনার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির কারুর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। এই সময়ে আপনার ডাক্তার এবং ওষুধে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এই সময়ে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications