May Horoscope 2022 : কেমন কাটবে মে মাস? দেখুন মাসিক রাশিফল

মে মাসে আপনার জীবনে কী পরিবর্তন আসবে, তা জানতে দেখুন মাসিক রাশিফল।

May 2022 Monthly Horoscope

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আপনার আশেপাশের লোকেদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হতে পারে। মাসের শুরুটা ব্যবসায়ীদের ভাল কাটবে, কিন্তু এর পরের সময়টা ভাল কাটবে না। এই সময়ে আপনি অর্থ নিয়ে খুব চিন্তিত থাকবেন। মাসের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান : অগ্নি

রাশির অধিপতি : মঙ্গল

শুভ নম্বর : ৭, ১১, ২২, ৩৭, ৪৪, ৫০

শুভ দিন : বুধবার, শুক্রবার, রবিবার, সোমবার

শুভ রঙ : গোলাপী, সবুজ, বাদামি, আকাশী, বেগুনি

বৃষ রাশি

বৃষ রাশি

মাসের শুরুর দিনগুলো খুব ভাল কাটবে। এই সময়ে আপনি কোনও বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। মানসিকভাবে আপনি খুব শক্তিশালী হবেন। চাকুরিজীবীদের ওপর দায়িত্ব বেশি থাকবে। কাজের চাপ বৃদ্ধির কারণে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে যথাযথ মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের এই সময়ে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অর্থের দিক দিয়ে এই মাসটি ভাল কাটবে। চোখের কোনও সমস্যা হলে অবহেলা করবেন না।

রাশির উপাদান : পৃথিবী

রাশির অধিপতি : শুক্র

শুভ নম্বর : ১, ১৮, ২৪, ৩৬, ৪৫, ৫৯

শুভ দিন : বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, রবিবার

শুভ রঙ : লাল, গোলাপী, কমলা, সবুজ, সাদা

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে ভাল ফলাফ পেতে পারেন। চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। মাসের শেষে কোনও ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের কাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ বেশির ভাগ সময় ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। অর্থের অবস্থা শক্তিশালী হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি : বুধ

শুভ নম্বর : ৫, ১০, ২১, ৩৮, ৪৩, ৫৭

শুভ দিন : বৃহস্পতিবার, রবিবার, শনিবার, সোমবার

শুভ রঙ : হলুদ, মেরুন, নীল, সবুজ, গোলাপী

কর্কট রাশি

কর্কট রাশি

চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার উপর দায়িত্ব বাড়বে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই মাসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার বর্তমান চাকরিতে সন্তুষ্ট না হন, তাহলে নতুন চাকরি খোঁজার জন্য এটাই সঠিক সময়। ভাল সুযোগ পেতে পারেন। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধির কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। মাসের মাঝামাঝি সময়ে বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে মাসের শেষে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

রাশির উপাদান : জল

রাশির অধিপতি : চন্দ্র

শুভ নম্বর : ৯, ১৯, ২৫, ৩৯, ৪৭, ৫০

শুভ দিন : বুধবার, শুক্রবার, মঙ্গলবার, সোমবার

শুভ রঙ : হলুদ, মেরুন, নীল, বেগুনি, জাফরান

সিংহ রাশি

সিংহ রাশি

অর্থের দিক দিয়ে এই সময়টি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। ব্যবসায়ীদের অন্যের নির্দেশে কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। এই সময়ে আপনাকে খুব সাবধানে গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে অ্যালকোহল পান করে গাড়ি চালানো এড়িয়ে চলুন।

রাশির উপাদান : অগ্নি

রাশির অধিপতি : সূর্য

শুভ নম্বর : ১, ৫, ১৮, ৩৬, ৪৫, ৫৯

শুভ দিন : রবিবার, বৃহস্পতিবার, বুধবার, সোমবার

শুভ রঙ : হালকা হলুদ, ক্রিম, স্কাই ব্লু, মেরুন

কন্যা রাশি

কন্যা রাশি

মে মাসটি কন্যা রাশির জাতকদের ভাল কাটতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনার পদোন্নতি হতে পারে। এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব শুভ হবে। কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ বাড়বে। প্রিয়জনের মানসিক সাপোর্ট পাবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকতে চাইলে, আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করুন।

রাশির উপাদান : পৃথিবী

রাশির অধিপতি : বুধ

শুভ নম্বর : ৮, ১৫, ২০, ৩৯, ৪৪, ৫১

শুভ দিন : শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার

শুভ রঙ : হলুদ, গোলাপী, কমলা, সবুজ, মেরুন

তুলা রাশি

তুলা রাশি

যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ে কাছের বন্ধুর সাহায্যে কাজ পেতে পারেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই মাসটি তাঁদের ভাল কাটবে। পারিবারিক সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এবং আপনি তাঁর মানসিক সাপোর্ট পাবেন। অর্থের দিক দিয়ে এই সময়টি ভাল কাটবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি : শুক্র

শুভ নম্বর : ৪, ১০, ২৯, ৩২, ৪০, ৫২

শুভ দিন : রবিবার, বুধবার, শুক্রবার, মঙ্গলবার

শুভ রঙ : হলুদ, গোলাপী, আকাশী, বেগুনি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সহযোগিতা পাবেন। লভ লাইফ ভাল কাটবে না। বিবাহিতরা এই সময়ে কোনও ভাল খবর পেতে পারেন। আপনার দাম্পত্য জীবনে সুখের বর্ষণ হবে। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পেয়ে আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। তবে আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীরা স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান: জল

রাশির অধিপতি : মঙ্গল এবং প্লুটো

শুভ নম্বর : ৬, ১৯, ২৮, ৩৭, ৪৪, ৫৮

শুভ দিন : সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার

শুভ রঙ : কমলা, আকাশী, হলুদ, সাদা, লাল

ধনু রাশি

ধনু রাশি

আপনি যদি নিজস্ব বাড়ির স্বপ্ন দেখছেন, তবে এই মাসে ভাল ফলাফল পেতে পারেন। শীঘ্রই আপনার এই ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

রাশির উপাদান : অগ্নি

রাশির অধিপতি : বৃহস্পতি

শুভ নম্বর : ৩, ৫, ১৭, ২১, ৩৬, ৪৮, ৫০

শুভ দিন : মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, সোমবার

শুভ রঙ : মেরুন, গাঢ় নীল, ক্রিম, কমলা

মকর রাশি

মকর রাশি

এই মাসে খরচ বাড়তে পারে এবং আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসে চাকুরিজীবীরা ভাল সুযোগ পাবেন। সোনা-রুপোর ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই লাভদায়ক হবে। ব্যবসা বৃদ্ধি পাবে, সেইসাথে ভাল আর্থিক লাভও হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মাসের শেষে পিতার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশির উপাদান : পৃথিবী

রাশির অধিপতি : শনি

শুভ নম্বর : ৬, ১৮, ২৪, ৩৬, ৪৪, ৫৪

শুভ দিন : সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার

শুভ রঙ : ক্রিম, ভায়োলেট, লাল, জাফরান

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষার্থীদের এই মাসটি খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে আপনার প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরাও ভাল সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা এই সময়ে মিশ্র ফলাফল পেতে পারে। মাসের মাঝামাঝি সময়টি আপনার ভাল কাটবে না, তবে এর পরের সময়টি খুব স্বস্তির হবে। আপনি পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি : ইউরেনাস, শনি

শুভ নম্বর : ৯, ১৭, ২২, ৩৯, ৪৬, ৫২

শুভ দিন : বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার, মঙ্গলবার

শুভ রঙ : গাঢ় লাল, হলুদ, নীল, বাদামি

মীন রাশি

মীন রাশি

শিল্পকলা, শিক্ষা, মিডিয়া, এই সব ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার সামনে অগ্রগতির পথ খুলে যাবে। আপনার প্রতিপত্তি বাড়বে এবং সমাজে আপনার ভাবমূর্তিও মজবুত হতে পারে। সরকারি চাকুরিজীবীদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার উপর কাজের চাপ বাড়বে, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার বিরোধও হতে পারে। আপনার মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সময়টা ভাল কাটতে পারে। মাসের শেষে আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। হার্টের রোগীদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাসের শেষে স্বাস্থ্য দুর্বল থাকবে।

রাশির উপাদান: জল

রাশির অধিপতি : নেপচুন, বৃহস্পতি

শুভ নম্বর : ৪, ১৪, ২৬, ৩৪, ৪৫, ৫৫

শুভ দিন : শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার

শুভ রঙ : সবুজ, বেগুনি, লাল, সাদা, ক্রিম

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, April 30, 2022, 20:47 [IST]
X
Desktop Bottom Promotion