Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মৌনী অমাবস্যায় বদলে যাবে এই ৬ রাশির ভাগ্য, হাতে আসবে বিপুল অর্থ!
Mauni Amavasya 2024 Horoscope in Bengali: মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। বিশ্বাস করা হয় যে, এই দিনে গঙ্গা স্নান ও দান করলে পুণ্য লাভ হয়। এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ৯ ফেব্রুয়ারি, শুক্রবার।
জ্যোতিষ গণনা অনুসারে, এ বছর মৌনী অমাবস্যায় ৬ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ফিরবে। ধন লাভ হবে এদের। ক্যারিয়ারে উন্নতির যোগও রয়েছে।

মেষ রাশি
মৌনী অমাবস্যার দিনে মেষ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। পিতা-মাতা আপনার উপর খুশি হবেন। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি সই করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার টিমের সহযোগিতা পাবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন।
বৃষ রাশি
মৌনী অমাবস্যায় বৃষ রাশির জাতক জাতিকারা দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা কোনও বড় প্রোজেক্ট পেতে পারেন। কৃষক শ্রেণির জাতকদের ফসলের উৎপাদন বৃদ্ধি হবে।
কর্কট রাশি
মৌনী অমাবস্যার দিনে কর্কট রাশির জাতকদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আপনার নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখে কাটবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের যাত্রার যোগ রয়েছে। বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন। পূজাপাঠের প্রতি আগ্রহী হবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা ব্যবসা ও চাকরি ক্ষেত্রে সেরা পারফরম্যান্স দিতে পারেন। এই সময়ে ব্যবসায় বড় পার্টনারশিপের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মজীবনে ভালো ফল পাবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আয় বৃদ্ধির যোগ রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications