Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mauni Amavasya 2022: মৌনি অমাবস্যায় আপনার রাশি অনুসারে এই জিনিসগুলি দান করুন, সারাবছর সুফল মিলবে!
হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে। প্রত্যেকটি অমাবস্যা ও পূর্ণিমার আলাদা আলাদা নামও আছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। এই দিনটির একটি আলাদা বিশেষত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে দান করলে বহুগুণ পুণ্য ফল লাভ হয়।

এই বছর মৌনী অমাবস্যা পালিত হবে ১ ফেব্রুয়ারি। এই দিনে আপনার রাশিচক্র অনুসারে কিছু জিনিস দান করলে শুভ ফল প্রাপ্তি হতে পারে।

মেষ রাশি
মৌনী অমাবস্যার দিন এই রাশির জাতকদের তিল ও গম দান করা উচিত। ভালো ফল পেতে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন।

বৃষ রাশি
এই মৌনী অমাবস্যায় আপনি যব এবং চিনি দান করতে পারেন। এই দিনে চন্দ্র মন্ত্র জপ করলেও লাভ হবে।

মিথুন রাশি
এই রাশির জাতকরা কোনও মহিলাকে সবুজ রঙের বস্ত্র দান করুন। সম্ভব হলে এই দিনে ট্রান্সজেন্ডারের আশীর্বাদ নিন।

কর্কট রাশি
সাদা রঙের বস্ত্র দান করুন। এছাড়াও, আপনি অসহায়দের সাদা রঙের খাদ্য সামগ্রী যেমন দুধ, মিষ্টি, ভাত ইত্যাদিও দান করতে পারেন।

সিংহ রাশি
মৌনী অমাবস্যায় সিংহ রাশির জাতকদের জুতো, ছাতা, ধর্মীয় বই, গম ইত্যাদি দান করা উচিত। এই দিনে সূর্যদেবকে জল নিবেদন করুন। আপনি আর্থিকভাবে অসহায় কাউকে সাহায্য করতে পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা পশুদের সবুজ চারা খাওয়ান। এছাড়াও, অসহায়দের ডাল, তিলকুট ইত্যাদি দান করুন। আপনি অবশ্যই ভালো ফল পাবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা বস্ত্র দান করুন। ছোটো মেয়েদের ক্ষীর খাওয়ান। এতে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের তামার জিনিস দান করা উচিত। মৌনী অমাবস্যার দিনে এই কাজ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের এই বছর মৌনী অমাবস্যায় যেকোনও মন্দিরে ডাল, মধু, গুড় ইত্যাদি দান করা উচিত। এই দিনে হলুদ চন্দন ও হলুদের তিলক লাগান।

মকর রাশি
মৌনী অমাবস্যার দিনে কালো রঙের জিনিস দান করুন। এই প্রতিকার আপনার আর্থিক সমস্যার সমাধান করবে।

কুম্ভ রাশি
এই দিনে কুম্ভ রাশির জাতকদের লোহার সামগ্রী, সরিষার তেল, তিল দান করলে উপকার হবে। এই রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন।

মীন রাশি
এই রাশির জাতকদের হলুদ চন্দন, ছোলা এবং কম্বল দান করে কোনও অভাবীকে সাহায্য করা উচিত। তাহলে ভবিষ্যতে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন।



Click it and Unblock the Notifications