বছরের শুরুতেই মিলিত হবে শুক্র-মঙ্গল, ২০২৪-এ প্রচুর অর্থ লাভ হবে ৩ রাশির!

Mars Venus Conjunction 2024: জ্যোতিষ গণনা অনুসারে, এই বছরের শেষের দিকে অর্থাৎ ২৭ ডিসেম্বর মঙ্গল প্রবেশ করবে ধনু রাশিতে। আগামী বছরের গোড়াতেই অর্থাৎ ১৮ জানুয়ারি ধনু রাশিতেই গোচর করবে শুক্র। এর ফলে ২০২৪ সালের শুরুতেই শুক্র ও মঙ্গলের সংযোগ গঠিত হবে।

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সুখ, সম্পদ, খ্যাতি, বিলাসিতা, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ বলা হয়। মঙ্গল হল শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক গ্রহ। নতুন বছরে ধনু রাশিতে শুক্র ও মঙ্গলের মিলনে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়, দেখে নিন।

Mars Venus Conjunction

মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতকদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। এই সময় বিভিন্ন ধর্মীয় কাজে অংশ গ্রহণও করতে পারেন। ক্যারিয়ারে বড় সাফল্য লাভের যোগ রয়েছে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। প্রেম-ভালবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে। সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।

সিংহ রাশি (Leo)

শুক্র ও মঙ্গলের প্রভাবে বছরের শুরু থেকেই সময় ভাল যাবে। সন্তানের দিক থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সময় সব কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে অর্থ লাভ হবে। সমাজে আপনার সম্মান বাড়বে। কাজে আসা বাধা দূর হবে। ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন।

ধনু রাশি (Sagittarius)

ধনু রাশিতেই মিলিত হবে শুক্র ও মঙ্গল। এই রাশির উপর শুভ প্রভাব পড়বে। নতুন বছরে আরাম আয়েশে দিন কাটবে আপনার। দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। বাড়িতে এই সময় কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এই বছর। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, December 22, 2023, 22:59 [IST]
X
Desktop Bottom Promotion