Mars Venus Conjunction: সিংহে মঙ্গল ও শুক্রের মিলন, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে ৪ রাশির জীবনে!

জ্যোতিষ গণনা অনুসারে, কোনও একটি রাশিতে একাধিক গ্রহের মিলনে অনেক ধরনের শুভ ও অশুভ যোগ গঠিক হয়। যার প্রভাব পড়ে ১২ রাশির উপর। জুলাই মাসেও বেশ কিছু গ্রহের মিলন হতে চলেছে।

পয়লা জুলাই মঙ্গল প্রবেশ করেছে সিংহ রাশিতে। ৭ জুলাই শুক্রও সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে সিংহ রাশিতে শুক্র ও মঙ্গলের সংযোগ ঘটতে চলেছে। শুক্র ও মঙ্গলের মিলিত প্রভাবে ৪ রাশির জাতকরা লাভবান হবেন। জেনে নিন, সেই রাশিগুলো কী কী।

Mars Venus Conjunction In Leo 2023

মিথুন রাশি
সিংহ রাশিতে মঙ্গল ও শুক্রের সংযোগ মিথুন রাশির জন্য খুবই শুভ হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হতে পারে। অর্থ লাভের অনেক সুযোগ আসবে। চাকুরিজীবীরা নতুন কাজের সুযোগ পাবেন। অর্থ প্রাপ্তির কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই দুই গ্রহের মিলন লাভদায়ক হতে চলেছে। এই সময় আপনার মান-সম্মান বৃদ্ধি হবে। অফিসের কাজে মন বসবে। ব্যবসায় ভালো লাভ হবে।

ধনু রাশি
শুক্র ও মঙ্গলের সংযোগে ধনু রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি হবে। অর্থের অভাব হবে না। চাকুরিজীবীদের সামনে অনেক ভালো সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
মঙ্গল ও শুক্রের মিলন মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। পৈতৃক সম্পত্তি বিক্রির ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। যে কারণে প্রতিটি কাজে সাফল্য মিলতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে দেওয়া সমস্ত তথ্য যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion