Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মকরে মঙ্গল-শুক্রের মিলন, ক্যারিয়ারে উন্নতির যোগ ৩ রাশির, বাড়বে রোজগার!
জ্যোতিষ গণনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। এখানে আগে থেকে উপস্থিত রয়েছে মঙ্গল। ফলে মঙ্গল ও শুক্রের সংযোগ হবে মকরে। ৭ মার্চ পর্যন্ত এই সংযোগ থাকবে।
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সুখ, সম্পদ, খ্যাতি, বিলাসিতা, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ বলা হয়। মঙ্গল হল শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক গ্রহ। এই দুই গ্রহ মিলিত হওয়ায় ১২ রাশির জাতকদের জীবনেই প্রভাব পড়বে। তবে তিন রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন।

মেষ রাশি (Aries)
মঙ্গল এই রাশিরই অধিপতি। তাই মঙ্গল ও শুক্রের সংযোগ মেষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। এ সময়ে চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন। চাকুরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবেন। বেকার জাতক জাতিকারাও এই সময় চাকরি পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। হাতে ভালো অর্ডার আসবে। যে কারণে ধন লাভের যোগ রয়েছে। পিতার সহযোগিতা পাবেন এবং তাঁর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকরা শুক্র ও মঙ্গলের প্রভাবে সাফল্য লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় যে কাজই করুন না কেন, তাতেই সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন। কোথাও অর্থ লগ্নি করে থাকলে, তা থেকে ভালো রিটার্ন আসতে পারে। এই সময় যাত্রায় যোগ রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকরা এই সময় ভালো ফলাফল পাবেন। এই সময়ে আকস্মিক ধন লাভ করতে পারবেন। অর্থ লগ্নির থেকে ভালো রিটার্ন আসবে। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এ সময়ে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। কথাবার্তায় সকলে মুগ্ধ হবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications