Mangal Gochar 2023: কন্যায় মঙ্গলের প্রবেশ, দেড় মাস ৩ রাশির জীবনে দুর্ভোগের আশঙ্কা!

Mangal Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক মনে করা হয় এই লাল গ্রহকে। মঙ্গলের অবস্থান ও গতি পরিবর্তন কোনও রাশির জন্য শুভ, আবার কোনও রাশির জীবনে অশুভ প্রমাণিত হয়।

১৮ অগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে গ্রহের সেনাপতি মঙ্গল। ৩ অক্টোবর পর্যন্ত এখানেই বিরাজ করবে এই গ্রহ। মঙ্গলের গোচরকালে ৩ রাশির জাতকদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থ ও স্বাস্থ্যে পতন হতে পারে।

Mars Transit In Virgo

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের কন্যা রাশিতে গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আপনাদের মধ্যে ঝগড়া-ঝামেলা হতে পারে। হঠাৎ কোনও বড় খরচ হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে। আর্থিক পরিস্থিতি তেমন ভাল থাকবে না। যার কারণে ঋণ পরিশোধ করা কঠিন হতে পারে। ক্যারিয়ারে সমস্যা দেখা দিতে পারে।

মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকদের কথাবার্তা ও আচরণে পরিবর্তন আসতে পারে। এই সময় কথাবার্তায় কঠোরতা থাকবে। যে কারণে আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তাই কারুর সঙ্গে কথা বলার সময় নিজের ব্যবহার ঠিক রাখুন। এই সময় মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই তাঁর যত্ন নিন। যাত্রা বা অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে।

মীন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মীন রাশির জাতকরা এই সময় চাকরি নিয়ে অনিরাপদ বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। অনেক প্রচেষ্টা সত্ত্বেও আয়ের উৎস বাড়াতে সক্ষম হবেন না। ব্যয় আগের থেকে আরও বেশি হবে। এই সময় পরিবারের কোনও সদস্যের গলায় সমস্যা হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion