কন্যা রাশিতে প্রবেশ মঙ্গলের, দেখুন এটি আপনার রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহ প্রায় ৪৫ দিন একটি রাশিতে থাকে এবং তারপরে তার রাশি পরিবর্তন করে। এই গ্রহ মেষ এবং বৃশ্চিকের অধিপতি। সোমবার, ৬ সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ২২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে।

Mars Transit in Virgo On 06 September 2021 Effects on All Zodiac Signs

মঙ্গলের এই গোচরের ফলে কোন রাশির উপর প্রভাব কেমন পড়বে, আসুন জেনে নেওয়া যাক।

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বস আপনার কাজের প্রশংসা করবে। আপনার মনোবল বৃদ্ধি পাবে। কারুর সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তাই সতর্ক থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশি

লভ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। কর্ম জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রির কথা ভাবতে পারেন। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশি জাতকরা ইতিবাচক ফলাফল পাবেন। আপনি এই সময় সাহস এবং এনার্জিতে পূর্ণ হবেন। সমস্ত চ্যালেঞ্জ ভালভাবে মোকাবিলা করতে সক্ষম হবেন। আর্থিকভাবে এই সময়টি আপনার জন্য অনুকূল থাকবে। কিন্তু অযথা টাকা খরচ করা থেকে বিরত থাকুন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়কালে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। বিরোধীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

কন্যা রাশি

কন্যা রাশি

ক্যারিয়ারে কোনও ধরনের তাড়াহুড়ো করা এড়িয়ে চলা উচিত। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। এই সময়ের মধ্যে আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে।

তুলা রাশি

তুলা রাশি

অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যাত্রা কালে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে কোনও প্রকার বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই ট্রানজিটের সময় আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাল লাভ পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল হবে। যাত্রা আনন্দদায়ক হবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ থাকবে। এই সময়ে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই ট্রানজিটের সময় আপনাকে উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু অর্থের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ নিয়ন্ত্রণ করুন। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনার মানসিক চাপ বেশি থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে।

মীন রাশি

মীন রাশি

এই গোচরের সময় জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। চাকরি বা ব্যবসায়ে সমস্যা দেখা দিতে পারে। আপনি না চাইলেও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন।

X
Desktop Bottom Promotion