Mangal Gochar 2023: কন্যায় গোচর মঙ্গলের, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির!

Mangal Gochar 2023: মঙ্গল ১৮ অগস্ট সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ৩ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে লাল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, ভূমি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক গ্রহ মনে করা হয়। এই গ্রহ যখনই রাশি পরিবর্তন করে, মানব জীবনে তার সরাসরি প্রভাব পড়ে।

মঙ্গলের কন্যা রাশিতে গোচর কিছু রাশির জন্য শুভ, আবার কারুর জন্য অশুভ হতে চলেছে। তবে তিন রাশির জাতকরা মঙ্গলের এই গোচরে সবচেয়ে বেশি লাভবান হবেন।

Mars Transit In Virgo

মেষ রাশি (Aries)

মঙ্গল মেষ রাশির অধিপতি। মঙ্গলের রাশি পরিবর্তন এই জাতকদের জন্য শুভ হবে। এ সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। আদালতের মামলায় জয়ী হতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় ভাল ফল পাবেন।

সিংহ রাশি (Leo)

মঙ্গলের এই গোচর সিংহ রাশির জন্য লাভদায়ক হবে। সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। ধন লাভ হতে পারে। বিনিয়োগের জন্য সময়টি উপযুক্ত। এ সময়ে বিনিয়োগ করলে, ভবিষ্যতে ভাল রিটার্ন আসবে। ব্যবসায়ীদের টাকা আটকে থাকলে, তাও ফেরত আসতে পারে এই সময়।

ধনু রাশি (Sagittarius)

মঙ্গল গোচরের প্রভাবে এই জাতকদের আয়ের ক্ষেত্র বাড়বে। আপনার পরিকল্পনা সফল হবে। এই সময়ে কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য সময়টি খুব ভাল। এই রাশির বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, August 7, 2023, 19:43 [IST]
X
Desktop Bottom Promotion