বৃষ রাশিতে মঙ্গলের গোচর, এই রাশির জাতক-জাতিকার জীবনে আসবে বিরাট পরিবর্তন!

আজ, ১০ অগস্ট বৃষ রাশিতে গোচর করবে মঙ্গল। মঙ্গলকে সাহস ও শক্তির কারক গ্রহ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, যে ব্যক্তির জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান ভাল থাকে, তিনি সাহসী ও নির্ভীক হন এবং সর্বক্ষেত্রে সাফল্য পান।

Mars Transit in Taurus on 10 August 2022

মঙ্গলের রাশির পরিবর্তন কিছু রাশির উপর শুভ হবে, আর কিছু রাশির জন্য অশুভ হবে। জেনে নিন, এই গোচরকালে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক পরিস্থিতি তেমন ভাল থাকবে না। শিক্ষার্থীদের এই সময়টি ভাল কাটবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

প্রপার্টি সংক্রান্ত কোনও লাভ হতে পারে। লভ লাইফ ভালই কাটবে। সিঙ্গেল জাতক, জাতিকারা তাঁদের পছন্দের পার্টনার পেতে পারেন। এই রাশির বিবাহিত ব্যক্তিদেরও সময়টি ভাল কাটবে।

মিথুন রাশি

মিথুন রাশি

খরচ বাড়তে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি তেমন ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

পেশাগত জীবনে ভাল ফল পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই রাশির শিক্ষার্থীরা কোনও সমস্যায় পড়তে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

প্রিয়জনের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনি তাঁদের পূর্ণ সাপোর্ট পাবেন। এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময় আপনার মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। গুরুজন এবং অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। তাঁদের সম্মান করে চলুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টি তাঁদের খুব ভাল কাটবে। ভাল লাভ হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। অর্থ প্রাপ্তি হতে পারেন। দাম্পত্য জীবনে টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ের মধ্যে আপনি যা সিদ্ধান্তই নিন না কেন, সঠিক ফলাফল পেতে পারেন। যে সকল শিক্ষার্থীরা সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। তবে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। চাকুরিজীবীরা আজ কোনও সুখবর পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে কিছু বড় পরিবর্তন হতে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের কাছের মানুষদের থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন, যা তাঁদের জন্য উপকারি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভাল থাকবে।

মীন রাশি

মীন রাশি

স্বাস্থ্য খুব ভাল থাকবে। কর্মক্ষেত্রে এই সময়টি ভালই কাটবে। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তবে সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion