Mangal Gochar 2022 : মীন রাশিতে মঙ্গলের প্রবেশ, ৪০ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের!

১৭ মে সকালে কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৭ জুন পর্যন্ত মীন রাশিতেই গোচর করবে, তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। আগামী ৪০ দিন মীনেই থাকবে মঙ্গল। তার ফলে বিভিন্ন রাশির জীবনে পরিবর্তন আসবে।

Mars Transit in Pisces On 17 May 2022

জ্যোতিষীরা বলছেন, মঙ্গল গ্রহের এই গোচর কিছু রাশির জন্য শুভ হবে, আবার কিছু রাশির জীবনে সমস্যা বাড়বে। জেনে নিন আপনার জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

এই সময় আপনাকে অত্যধিক দৌড়াদৌড়ি করতে হতে পারে। ব্যয় বাড়তে পারে। এই সময়ের মধ্যে কাউকে বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি হবে কিংবা ঋণ আকারে দেওয়া টাকা সময়মতো ফেরত আসবে না। কোর্ট-কাছারির মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসতে পারে। বিদেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনি যদি কোনও বড় কাজ শুরু করতে চান, তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং তাঁদের সহযোগিতাও পাবেন। কর্মসংস্থানের দিকে করা প্রতিটি প্রচেষ্টা সফল হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

চাকরিতে পদোন্নতি হতে পারে। মান-সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক খ্যাতিও বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের মিটে যাবে। নতুন চুক্তিতে স্বাক্ষর করার ক্ষেত্রে গোচর অনুকূল। আয়ের মাধ্যম বাড়বে। টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনার ক্ষেত্রে গ্রহের গোচর অনুকূল।

কর্কট রাশি

কর্কট রাশি

অনাথ আশ্রম ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এই সময় দান-ধ্যানও করবেন। অদম্য সাহস ও শক্তির জোরে যে কোনও কঠিন পরিস্থিতি সহজেই কাটিয়ে উঠবেন। আপনি যদি আপনার কৌশল এবং পরিকল্পনা গোপন রেখে কাজ করেন, তবে আরও সফল হবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন। জমিজমা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে। বিবাহ সংক্রান্ত আলোচনায় আরও কিছুটা বিলম্ব হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে। বিবাহিত জীবনে তিক্ততা থাকবে। চাকরিতে পদোন্নতি ও মান-সম্মান বৃদ্ধি হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভাগে টেন্ডারের আবেদন করার জন্য গ্রহের গোচর অনুকূল।

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায় সাফল্য আসবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। এই সময় খুব সাবধানে যাত্রা করুন। শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল নম্বর পেতে হলে আরও প্রচেষ্টা করতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

নববিবাহিত দম্পতিদের সন্তান লাভ হতে পারে। এই সময় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে সময়টি অনুকূল। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে, তবুও কোনও না কোনও কারণে পারিবারে কলহ লেগে থাকবে। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল নম্বর পেতে হলে আরও প্রচেষ্টা করতে হবে।

মকর রাশি

মকর রাশি

এই সময় আপনি আপনার সমস্ত কৌশল গোপন রেখে কাজ করলে অবশ্যই সফল হবেন। যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দপ্তরে টেন্ডারের জন্য আবেদন করতে চান, তবে সাফল্য আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময় আপনার শত্রুরা সক্রিয় থাকবে। আপনাকে অপমান করার একটা সুযোগও ছাড়বে না, যে কারণে আপনি মাঝে মাঝেই বিপদে পড়বেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি

মীন রাশি

পরিবারে শুভ কাজ হতে পারে। নতুন দম্পতিদের সন্তান লাভ হতে পারে। কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে প্রতীক্ষিত কাজ সম্পন্ন হবে। সামাজিক পদমর্যাদা ও দায়িত্ব বৃদ্ধি পাবে।

X
Desktop Bottom Promotion