তুলা রাশিতে মঙ্গলের প্রবেশ, দারুণ লাভ হবে এই ৫ রাশির জাতকদের!

মঙ্গল গ্রহ ২২ অক্টোবর, শুক্রবার তুলা রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে শক্তির কারক গ্রহ বলা হয়। মঙ্গলের এই গোচরের ফলে সমস্ত রাশির উপর খারাপ-ভাল প্রভাব পড়বে। তুলা রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে, এই সময়কালে কিছু মানুষের কর্মজীবনে ভাল পরিবর্তন আসবে।

Mars Transit in Libra On 22 October 2021

আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের তুলা রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকদের লাভ হবে।

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল মেষ রাশির অধিপতি। মঙ্গলের এই গোচরের ফলে আপনার ব্যবসায় ভাল লাভ হতে পারে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে এই সময়ে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। লাভ করার জন্য এই সময়ে আপনার কাছে ভাল পরিকল্পনা থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। এই রাশির কিছু জাতক নতুন চাকরির সন্ধান করতে পারেন এবং এতে সাফল্য পাওয়ার ভাল সম্ভাবনা আছে। কিছু জাতক ক্যারিয়ারের ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে ক্যারিয়ার সংক্রান্ত অনেক সমস্যা কেটে যেতে পারে। যারা কাজের সন্ধান করছিলেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি পারিবারিক ব্যবসায় জড়িত থাকেন, তবে এই সময় আপনি বাড়ির কোনও সিনিয়র সদস্যের পরামর্শ থেকে উপকার পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনি কর্মক্ষেত্রে সেই কাজগুলিও সহজেই করতে সক্ষম হবেন, যা করতে আপনি অসুবিধার সম্মুখীন হন। সময়মতো প্রতিটি কাজ করে, আপনি আপনার সিনিয়রদের প্রশংসাও পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতকরা ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারা সুসংবাদ পেতে পারে। যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা করে, এই সময়টি তাদের জন্যও ভাল।

Story first published: Thursday, October 21, 2021, 11:59 [IST]
X
Desktop Bottom Promotion