Mars Transit 2023: তুলায় প্রবেশ করবে মঙ্গল, সাফল্যের শিখরে পৌঁছবে ৩ রাশি!

Mars Transit 2023: জ্যোতিষ গণনা অনুসারে, অক্টোবর মাসের শুরুর দিকে তুলা রাশিতে প্রবেশ করবে গ্রহের সেনাপতি মঙ্গল। শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক মনে করা হয় এই লাল গ্রহকে। এই গ্রহের রাশি পরিবর্তন হলে, মানব জীবনে তার সরাসরি প্রভাব পড়ে।

তুলা রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে কিছু রাশির জাতকদের উন্নতি হতে চলেছে। এ সময়ে সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবেন তাঁরা। মনের ইচ্ছাও পূরণ হবে। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Mars Transit In Libra

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

তুলা রাশিতে মঙ্গলের গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে। এ সময়ে সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও সুসংবাদ পেতে পারেন। সন্তানের বিবাহ বা চাকরির সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি সম্ভব। এই সময় ঋণ মুক্ত হবেন মিথুন রাশির জাতকরা। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন।

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য অনুকূল হবে। এ সময়ে সম্পত্তি ও গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান বাড়তে পারে। যে জাতকরা সম্পত্তি, রিয়েল এস্টেট ও জমিজমা সংক্রান্ত কাজ করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে।

কুম্ভ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

কুম্ভ রাশির জাতকরা মঙ্গলের গোচরে শুভ ফলাফল পাবেন। এ সময় আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে। ধর্ম-কর্মের কাজে আগ্রহ বাড়বে। অর্থ উপার্জনের প্রচেষ্টায় সাফল্য লাভ সম্ভব। যে সব শিক্ষার্থীদের বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে, তাঁদের মনোস্কামনা পূরণ হতে পারে এই সময়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, September 9, 2023, 12:35 [IST]
X
Desktop Bottom Promotion