Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2023: সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ, ভাগ্যোদয় হবে ৩ রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। শক্তি, ভূমি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলকে। মঙ্গল যখনই নিজের গতি পাল্টায়, মানব জীবনে নানা শুভ-অশুভ প্রভাব দেখা যায়।
জুলাই মাসের প্রথম দিনই রাশি পরিবর্তন করবে মঙ্গল। কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে যাত্রা করবে এই গ্রহ। ১৭ অগস্ট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে মঙ্গল। এর ফলে ৩ রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। এই সময় তারা প্রতিটি কাজে সাফল্য লাভ করবে।

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মঙ্গলের গোচরে বৃষ রাশির জাতক জাতিকারা ভাল ফল পাবেন। যদি দীর্ঘদিন ধরে আপনি গাড়ি কেনার কথা ভাবছিলেন, তবে এই সময়ের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আয়ের নতুন উৎস পাওয়ায় আর্থিক সমস্যার সমাধান হবে।
সিংহ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। এই সময়ের মধ্যে আপনি যে কাজে হাত দেবেন তাতে সাফল্য পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক দিক দিয়েও আপনি লাভবান হবেন।
ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গোচর ফলপ্রসূ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। এই সময়ে ধর্মীয় কাজের প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। বাড়িতে কোনও শুভ কাজের আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির শিক্ষার্থীদের জন্যও এই সময়টি অনুকূল।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications