Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2023: পয়লা জুলাই সিংহে মঙ্গলের গোচর, অশুভ প্রভাব পড়বে ৪ রাশিতে!
পয়লা জুলাই মঙ্গল সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে। ১৭ অগস্ট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে লাল গ্রহ। শক্তি, ভূমি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক গ্রহ মঙ্গল। এই গ্রহ যখনই নিজের গতি পাল্টায়, মানব জীবনে তার সরাসরি প্রভাব পড়ে।
মঙ্গলের এই গোচরে কিছু রাশির জাতকরা লাভবান হবেন। আবার কিছু রাশির উপর মঙ্গল গোচরের অশুভ প্রভাব দেখা যাবে। জেনে নিন, কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সাবধানে থাকতে হবে।

মেষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মঙ্গলের গোচরকালে এই জাতকরা বাধা-বিপত্তির সম্মুখীন হবেন। ক্যারিয়ারে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় সাফল্য পাবেন না। ব্যয় বাড়তে পারে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা কম। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে।
বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যয় বেশি হতে পারে। মায়ের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। মঙ্গলের গোচরকালে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কিছু জাতক চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। তবে সহজে কোনও সুযোগ আসবে না। এই সময় প্রচুর ব্যয় হতে পারে। আর্থিক সঙ্কট দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।
কন্যা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই রাশির জাতকরা নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। চাকরি ক্ষেত্রে অপ্রীতিকর মুহূর্তের সম্মুখীন হতে পারেন। অনেককে চাকরি হারাতে হতে পারে। কেউ কর্মক্ষেত্রে খ্যাতি হারাতে পারে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশিত স্বীকৃতি নাও পেতে পারে। ব্যবসায় লাভ হবে না, বরং ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন না। ব্যবসায়ীরা বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। খরচ বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications