Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2023: জুলাইয়ের প্রথম দিনেই মঙ্গল গোচর, কেমন প্রভাব ফেলবে ১২ রাশির উপর?
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। জুলাই মাসের প্রথম দিনে অবস্থান পরিবর্তন করতে চলেছে লাল গ্রহ। বর্তমানে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে। পয়লা জুলাই কর্কট ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে মঙ্গল। ১৭ অগস্ট পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে।
মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ-অশুভ প্রভাব ১২ রাশির জাতকের উপরই দেখা যাবে। কিছু রাশির জাতকরা লাভবান হবেন। আবার কিছু রাশির জাতকদের জীবনে নানা ঝঞ্ঝাট লেগেই থাকবে। জেনে নিন, পয়লা জুলাই মঙ্গলের স্থান বদলের কেমন প্রভাব পড়তে চলেছে সমস্ত রাশির উপর।

মেষ রাশি
এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায় ভাল লাভ করতে চাইলে নতুন কৌশল তৈরি করতে হবে। এই সময়ে অর্থ ব্যয় হবে। তবে অন্য উৎস থেকে অর্থ আসতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। আপনার বৈবাহিক সম্পর্কে সমস্যা দেখা দেবে।
বৃষ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা এই সময়ে চাকরি পরিবর্তন করতে পারেন। আপনার সঙ্গে পরিবারের সদস্যদের বিবাদ হতে পারে।
মিথুন রাশি
এই সময় যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ পাবেন। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন চুক্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে ছোটোখাটো সমস্যা হতে পারে।
কর্কট রাশি
মঙ্গলের এই গোচর কর্কট রাশির জন্য খুব শুভ হবে। অর্থ লাভ হতে পারে। ক্যারিয়ারে স্থিতিশীলতা আসবে। এই সময় বিদেশ ভ্রমণ করতে হতে পারে। অফিসে সহকর্মী এবং সিনিয়রদের মধ্যে ঝামেলা হতে পারে। এই সময় আপনার পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। সন্তানের দিক থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন।
সিংহ রাশি
ব্যক্তিগত জীবনে মনোযোগ দিন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক লাভও হবে। এই রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। জীবনে সুখ, শান্তি থাকবে।
কন্যা রাশি
এই সময়ে আপনার লোকসান হতে পারে। অফিসে আপনার সিনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাবেন না। আপনার এবং আপনার সহকর্মীদের মধ্যে কঠিন প্রতিযোগিতা হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময় আপনার চোখ পরীক্ষা করাতে হতে পারে। রিলেশনশিপে সামঞ্জস্যের অভাব দেখা দেবে।
তুলা রাশি
চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃশ্চিক রাশি
ক্যারিয়ারে অনেক সুযোগ পাবেন। সরকারি চাকুরিজীবীদের এই সময়টি ভাল যাবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে।
ধনু রাশি
ক্যারিয়ারে পদোন্নতি হবে। এই সময় যাত্রার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
মকর রাশি
মঙ্গলের এই গোচর মকর রাশির জন্য শুভ হবে না। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের স্বীকৃতি পাবেন না। আপনার সামনে বাধা আসতে পারে। ব্যবসায়ীরাও এই সময়ে অনেক বাধার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন। নতুন সুযোগ পেতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে। এই সময় কোনও বড় সমস্যা হবে না।
মীন রাশি
আর্থিক দিক দিয়ে লাভ, ক্ষতি দুটোই হবে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। তাহলে আপনার পদোন্নতি ও ইনক্রিমেন্ট হবে। ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications