Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2022 : মিথুনে গোচর মঙ্গলের, ১৬ অক্টোবর থেকে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির!
১৬ অক্টোবর বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল, ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। এর মধ্যে ৩০ অক্টোবর মিথুন রাশিতে বক্রি হবে।

মঙ্গলের মিথুনে গোচরের প্রভাবে ১২ রাশির মধ্যে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে ক্যারিয়ারে দারুণ উন্নতির যোগ রয়েছে এই পাঁচ রাশির। জেনে নিন, কোন কোন পাঁচ রাশির কথা এখানে বলা হয়েছে।

মেষ রাশি
চাকুরিজীবীরা ভাল ফল পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। পারিবারিক জীবনেও ভারসাম্য বজায় থাকবে। এই সময়ে সামাজিক স্তরে আপনার প্রভাব বাড়তে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, এই সময় তাদের সমর্থক বাড়তে পারে।

সিংহ রাশি
ব্যবসায়ীদের সময়টি ভাল কাটবে। আটকে থাকা পরিকল্পনাগুলি আবার শুরু হতে পারে এবং তা থেকে লাভও হবে। অতীতে করা বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। কিছু জাতক জাতিকা এই সময় বিদেশ যেতে পারেন। যারা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তারা এই সময় ভাল জায়গায় চাকরি পেতে পারেন।

কন্যা রাশি
ক্যারিয়ার-সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন, আবার কিছু জাতক এই সময়ের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। তবে পার্টনারশিপে ব্যবসা করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। পিতার সঙ্গে ভাল সময় কাটবে। এই সময়ে আপনি পিতার কাছ থেকে কিছু ভাল পরামর্শও পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। অতিরিক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার না খাওয়াই ভাল।

মকর রাশি
শিক্ষার্থীরা কম্পিটিটিভ পরীক্ষায় ভাল ফল করবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। এই সময়ে মকর রাশির কিছু মানুষ চাকরি থেকে ছুটি নিয়ে পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে পারেন।

মীন রাশি
মীন রাশির কিছু জাতকদের নিজস্ব বাড়ি করার স্বপ্ন পূরণ হতে পারে। সামাজিক স্তরে আপনার খ্যাতি বাড়বে, পাশাপাশি এই সময়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আপনার পরিচয় হতে পারে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে খুব সক্রিয় থাকবেন। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে পারে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। তবে মায়ের স্বাস্থ্য ভাল থাকবে না, তাই তাঁর যত্ন নিন। দাম্পত্য জীবন খুব ভাল কাটবে। যারা লভ রিলেশনে রয়েছেন, তারা তাদের সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ গিফ্ট পেতে পারেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications