Mangal Gochar 2022 : মঙ্গল প্রবেশ করবে মিথুনে, সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা!

অক্টোবর মাসজুড়ে যেমন রয়েছে একাধিক উৎসব, তেমনই জ্যোতিষশাস্ত্র মতে, অক্টোবর মাসে একাধিক গ্রহের গোচরও রয়েছে। অনেক গ্রহ এই মাসে নিজের অবস্থান বদলাতে চলেছে। তার মধ্যে অন্যতম হল মঙ্গল। ১৬ অক্টোবর মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে।

Mars Transit in Gemini on 16 october 2022

মঙ্গলের এই গোচরকালে কিছু রাশির দুর্দান্ত লাভ হবে, তবে কিছু রাশির জাতক জাতিকারা মহা সমস্যায় পড়বেন। জেনে নিন, কোন কোন রাশির জাতক জাতিকারা মঙ্গলের গোচরকালে সমস্যায় পড়বেন -

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল হল মেষ রাশির অধিপতি। মঙ্গলের এই গোচরকালে আপনি কোনও না কোনও সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে আপনার কথাবার্তা খুব কঠোর হতে পারে, এতে আপনি সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনাকে আরও পরিশ্রম করতে হবে। আপনার লক্ষ্যে মনোযোগ দিন, অন্যথায় আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। কর্মক্ষেত্রে বসের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

ক্যারিয়ার সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। বেকার জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের পর চাকরি পেতে পারেন। তবে পার্টনারশিপে ব্যবসা শুরু করার আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নাহলে ঝামেলায় পড়বেন। বেশি মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন, নইলে স্বাস্থ্য খারাপ হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 10, 2022, 13:51 [IST]
X
Desktop Bottom Promotion