Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৪ এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে, জেনে নিন এটি কোন রাশির জাতকদের জন্য শুভ হবে
মঙ্গল গ্রহ ১৪ এপ্রিল রাত ০১টা ১৬ মিনিটে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। ২০২১ সালে মঙ্গল গ্রহের এটি দ্বিতীয় রাশি পরিবর্তন হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করেছিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ সমস্ত রাশির উপর কেমন প্রভাব ফেলবে।


মেষ রাশি
মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে সামান্য সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হবে। কারুর স্বাক্ষ্য দেওয়া এড়িয়ে চলুন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কোর্ট-কাছারিতে যদি কোনও মামলা চলছে, তাহলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে ঝগড়া-ঝামেলার কারণে আপনি চিন্তায় পড়তে পারেন। সতর্ক থাকুন।

কর্কট রাশি
শারীরিক সমস্যা হতে পারে। ব্যবসায়ীদেরকে, তাদের পার্টনারের সঙ্গে ঝগড়া-ঝামেলা করা এড়াতে হবে।

সিংহ রাশি
মঙ্গল-এর এই গোচর সিংহ রাশির ক্ষেত্রে খুব ভাল হতে চলেছে। কনফিডেন্স লেবেল বাড়বে। প্রভাবশালী লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। শিক্ষার্থীদের বিদেশ গিয়ে পড়াশুনা করার স্বপ্নও পূরণ হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের সাবধান থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে। আপনাকে আপনার মান-সম্মানের প্রতি সতর্ক থাকতে হবে। চাকরির খোঁজ করছে এমন ব্যক্তিরা ভাল খবর পেতে পারে।

তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের মান-সম্মান বৃদ্ধি হবে। প্রোমোশান হতে পারে। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর পেতে পারেন। ভাগ্য ভাল হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের সংযম বজায় রাখতে হবে। ভাই-বোনের মধ্যে ঝামেলা হতে পারে, যার প্রভাব সম্পর্কের উপর পড়তে পারে।

ধনু রাশি
প্রোমোশান হতে পারে। পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারে। এমন কোনও কাজও পূরণ হতে পারে, যেটা নিয়ে আপনি নিরাশ ছিলেন।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই সময়টি অনুকূল হবে না। বাড়িতে প্রবীণ সদস্যের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। খরচা বাড়বে, যার ফলে আপনি আর্থিক চাপ অনুভব করতে পারেন। এখন ভাবনা-চিন্তা ছাড়া ইনভেস্টমেন্ট করবেন না।

কুম্ভ রাশি
এই সময়টি কুম্ভ রাশির জন্য মিশ্রিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। নতুন গাড়ি বা প্রপার্টি কিনতে পারেন, কিন্তু কোনও আত্মীয় বা বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে। আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।

মীন রাশি
স্বাস্থ্যের প্রতি অবহেলা করা ঠিক হবে না। ছোট-ছোট কথা নিয়ে জীবনসঙ্গীর সাথে ঝামেলা হতে পারে। তর্ক করা এড়ানো ভাল।



Click it and Unblock the Notifications