Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2023: মিথুনে প্রবেশ করবে গ্রহের সেনাপতি, ভাগ্য চমকাবে ৫ রাশির জাতকদের!
জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৩ মার্চ মিথুন রাশিতে প্রবেশ করবেন গ্রহের সেনাপতি মঙ্গল। গত বছর ১৬ অক্টোবর মিথুন রাশিতে মঙ্গলের গোচর হয়। কিন্তু তার পর ১৩ নভেম্বর বক্রী গতিতে বৃষ রাশিতে প্রবেশ করে মঙ্গল। সেই থেকে বৃষ রাশিতেই মঙ্গলের অবস্থান। তবে এবার ১৩ মার্চ একেবারে পাকাপাকিভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে লাল গ্রহ।

জ্যোতিষ মতে, মঙ্গলকে শক্তি, সাহস, ভাই, ভূমি, পরাক্রম, বীরত্বের কারক গ্রহ বলা হয়। মিথুনে এই গ্রহের গোচরে একাধিক রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। দেখে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

মেষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
জ্যোতিষ মতে, মঙ্গল হল মেষ রাশির অধিপতি। মঙ্গলের এই গোচর মেষ রাশির জাতকদের জন্য খুব অনুকূল হতে চলেছে। আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা মঙ্গলের গোচরকালে ভালো ফলাফল পাবেন। ক্যারিয়ারের ভালো ফলাফল মিলবে।

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বড় লাভ হতে পারে। জমি ক্রয়-বিক্রয়ের জন্য এই সময়টি অনুকূল। অংশীদারি ব্যবসায়ও ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনার কথাবার্তা সংযত রাখুন এবং সবাইকে সম্মান করে চলুন।

সিংহ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
আর্থিক ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এই সময়ে আপনি কোনও পুরানো বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন। এই সময়ে অর্থ বিনিয়োগ করাও অত্যন্ত শুভ হবে। পরিবারের সহযোগিতা পাবেন। বেতন বাড়তে পারে। এই সময়ে আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য সময়টি অনুকূল। আপনি ভালো পারফরম্যান্স করতে পারেন। কোর্ট-কাছারির মামলায় আপনার জিত হবে।

কন্যা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মঙ্গলের গোচরে পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন। পদোন্নতিও হতে পারে। বসের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। অফিসের সকলে আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনি পুরস্কৃত হবেন। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। ব্যবসায় প্রসার ঘটবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে।

মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর খুব শুভ হবে। এই সময়ে আপনি পছন্দসই চাকরির অফার পেতে পারেন। আপনার খরচ বাড়তে পারে। কাজের জন্য বাইরে যেতে হতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। রাগ নিয়ন্ত্রণ করুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications