Mangal Gochar March 2023 Effects: মিথুনে মঙ্গলের গোচর, কেমন প্রভাব পড়বে ১২ রাশির উপর? দেখে নিন

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। বৃশ্চিক ও মেষ রাশির অধিপতি মঙ্গল। ১৩ মার্চ, মিথুন রাশিতে প্রবেশ করেছে এই লাল গ্রহ। ১০ মে পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে মঙ্গল। তার পর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে।

Mars Transit In Gemini on 13 March 2023 Effects

মিথুন রাশিতে মঙ্গলের গমন কিছু রাশির জন্য ফলদায়ক হবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। জেনে নিন, মঙ্গলের গোচরে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়বে-

মেষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মেষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের গোচর মেষ রাশির জন্য লাভদায়ক হবে। এই সময় আপনার সাহস বাড়বে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। যারা চিকিৎসা, প্রকৌশল ও সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ করছেন, তাদের জন্য মঙ্গল গ্রহের গমন আরও বেশি লাভজনক হতে চলেছে।

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মিথুন রাশিতে মঙ্গল গমনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। এই সময় আপনার কথাবার্তা সংযত করুন। স্বাস্থ্যের যত্ন নিন। তবে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ব্যক্তিরা সাফল্য পাবেন।

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গল গোচর মিথুন রাশিতেই ঘটবে। তাই, এই গোচর মিথুন রাশির জাতকদের উপর সর্বাধিক প্রভাব ফেলবে। জ্যোতিষ গণনা অনুসারে, মঙ্গলের গমন এই রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই সময় স্বাস্থ্য সমস্যা হবে। বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। ব্যবসায় ক্ষতি হতে পারে।

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গল গোচর কর্কট রাশির জন্য শুভ হবে না। ব্যয় বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। এই সময় কোনও অশুভ সংবাদ পেতে পারেন। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

সিংহ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গল গোচর সিংহ রাশির জাতকদের জন্য শুভ হবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। পরীক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য আসবে।

কন্যা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

কন্যা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের গোচরে এই জাতকদের লাভ হবে। চাকরিতে ইনক্রিমেন্ট বা পদোন্নতি হতে পারে। এই সময়ে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করুন, কারণ এর থেকে আপনি ভালো ফলাফল পাবেন। তবে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।

তুলা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

তুলা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মঙ্গলের গোচরকালে আপনার কাজে বাধা আসবে। খরচ বাড়বে। পরিবারের সঙ্গে বিবাদও বাড়তে পারে। তবে জমিজমা সংক্রান্ত কাজে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর শুভ হবে না। কোথাও যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। বিতর্কে জড়াবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে।

ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

এই সময়টি মোটামুটি কাটবে। বিবাহিতদের এই সময়টি খুব একটা ভালো কাটবে না। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে সময়টি অনুকূল।

মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

এই সময় মকর রাশির জাতকরা সাফল্য পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সময়টি ভালো। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

কুম্ভ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

শিক্ষার্থীরা এই সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন। ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন।

মীন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

মীন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব

পারিবারিক কলহ ও মানসিক অশান্তি বাড়বে। কোনও অপ্রীতিকর খবর শুনতে পারেন। বাড়ি, গাড়ি কিনতে পারেন।

Story first published: Tuesday, March 14, 2023, 10:37 [IST]
X
Desktop Bottom Promotion