Mangal Gochar 2023: চিত্রা নক্ষত্রে আসছে মঙ্গল, ধন লাভ হবে ৩ রাশির, ফিরবে সুখ-সৌভাগ্য!

জ্যোতিষ গণনা অনুসারে, গ্রহের রাজা সূর্যের পর এবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল। আগামী ২৩ সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ হবে। গ্রহের সেনাপতি মঙ্গলকে শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক মনে করা হয়। মঙ্গল তার অবস্থান বা গতি পরিবর্তন করলে ব্যক্তির জীবনের এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হয়।

মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ২৩ সেপ্টেম্বর থেকে ৩ রাশির জাতকদের সুসময় শুরু হতে চলেছে। এই সময় তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। ধন-সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে।

Mars Transit In Chitra Nakshatra

মেষ রাশি (Aries)

মেষ রাশির অধিপতি মঙ্গল। চিত্রা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এই জাতকদের। এই সময় ধন লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ি, গাড়ি বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আপনার পরিকল্পনা সফল হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।

সিংহ রাশি (Leo)

মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলবে। মান-সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে লাভান্বিত হতে পারেন। এই সময় আয় বৃদ্ধি সম্ভব। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। কাজের জন্য যাত্রার সম্ভাবনা রয়েছে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন।

ধনু রাশি (Sagittarius)

চিত্রা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ ধনু রাশির জাতকদের জন্য লাভজনক হবে। এই গোচরকালে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব উন্নত হতে পারে। ধন লাভ হতে পারে। এই সময়ে কোনও বিনিয়োগ করলে তা থেকে ভাল লাভ হবে। চাকুরিজীবীদের পদোন্নতি ও বদলি হতে পারে। ব্যবসায়ীদের হাতে কোনও ভাল চুক্তি আসতে পারে। যে কারণে তাঁরা লাভান্বিত হবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, September 19, 2023, 11:32 [IST]
X
Desktop Bottom Promotion