মকরে মঙ্গলের গোচর, খারাপ সময় শুরু হবে ৫ রাশির জীবনে!

জ্যোতিষ গণনা অনুসারে, মঙ্গল ৫ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করেছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করবে এই গ্রহ। মকরে আগে থেকেই অবস্থান করছে সূর্য। এর ফলে সূর্য ও মঙ্গলের মিলনে গঠিত হয়েছে আদিত্য মঙ্গল যোগ।

মকর রাশিতে মঙ্গলের গোচরের ফলে জীবনে নানা সমস্যার মুখে পড়তে চলেছেন পাঁচ রাশির জাতকরা। এই সময় বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই জাতকদের।

Mars transit

মিথুন রাশি​

মঙ্গলের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে না। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এই সময়। নতুন কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। আর্থিক ক্ষতি হতে পারে। আপনার মূল্যবান কোনও জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। অফিসের কাজ মনোযোগ সহকারে করুন।

​কর্কট রাশি​

মঙ্গলের গোচরকালে নানা সমস্যায় পড়বেন কর্কট রাশির জাতকরা। সংসারে অশান্তি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। না হলে আপনার উদ্বেগ বাড়বে এবং চিকিত্‍সাখাতে জলের মতো অর্থ ব্যয় হবে। পেশাগত জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।

​সিংহ রাশি​

সিংহ রাশির জাতকদের এই সময় দূরে কোথাও যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অনটন চলবে। ছাত্রছাত্রীদের এই সময়টা ভালো যাবে না। বৈবাহিক জীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে।

​কন্যা রাশি​

কন্যা রাশির জাতকদের প্রেম জীবনে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ক্যারিয়ারেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। অফিসে বস আপনার উপর অসন্তুষ্ট হবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে না।

​ধনু রাশি​

পরিবারে অশান্তি বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আর্থিক সমস্যা হতে পারে। এই সময় আর্থিক লেনদেন করলে খুব সতর্ক থাকুন। না হলে প্রতারণার শিকার হতে হবে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, February 8, 2024, 23:49 [IST]
X
Desktop Bottom Promotion