Mangal Gochar 2023: কর্কট রাশিতে মঙ্গলের গোচর, ভাগ্য পাল্টাতে চলেছে ৬ রাশির জাতকদের!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল একটি রাশিতে তিন পক্ষকাল অর্থাৎ ৪৫ দিন অবস্থান করেন। তারপরে পরবর্তী রাশিতে সঞ্চারিত হন। ১৩ মার্চ মিথুন রাশিতে প্রবেশ করেছিল গ্রহের সেনাপতি মঙ্গল। এবার মিথুন রাশি থেকে বেরিয়ে ১০ মে কর্কট রাশিতে গোচর করবে।

জ্যোতিষে মঙ্গলকে শক্তি, সাহস, ভাই, ভূমি, পরাক্রম, বীরত্বের কারক গ্রহ বলা হয়। মঙ্গলের এই গোচরকালে ৬ রাশির জাতকদের জীবনে সুখ, সমৃদ্ধি আসবে। আসুন জেনে নেওয়া যাক, সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

mars transit in cancer 2023

মেষ রাশি
কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্স করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা দূর হতে পারে। আপনার আয় বাড়বে। এই সময় আপনি বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখুন।

সিংহ রাশি
মঙ্গল গোচর সিংহ রাশির জন্য খুব শুভ হবে। বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হতে পারে। আদালতে চলমান মামলা আপনার পক্ষে আসতে পারে। কাজের জন্য আপনাকে অনেক বার যাত্রা করতে হতে পারে।

কন্যা রাশি
এই সময় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আর্থিক সমস্যা দূর হবে এবং আয়ের উৎস পাবেন। এই সময়ে আপনার আর্থিক পরিকল্পনাগুলি সফল হবে। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা আছে।

তুলা রাশি
কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা খেলোয়াড়, তারা ভালো ফল পাবেন। খেলাধূলাকে পেশা হিসেবে নিতে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
এই সময় আপনার সামনে আর্থিক সঙ্কট আসতে পারে, কিন্তু হঠাৎ কোথাও থেকে অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন।

কুম্ভ রাশি
এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। পদোন্নতির সঙ্গে নতুন দায়িত্বও আপনার উপর আসতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে, তবে আপনি আয়ের উৎস বাড়িয়ে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion