Mangal Gochar 2023: মঙ্গলের গোচরে অশুভ প্রভাব ৫ রাশিতে, ব্যয় বাড়বে, স্বাস্থ্যের অবনতি হবে!

১০ মে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। পয়লা জুলাই পর্যন্ত এখানেই অবস্থান করবে মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। কোষ্ঠীতে দুর্বল মঙ্গলের প্রভাবে দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেয় এবং বিবাহে বাধা আসে। শত্রুর দ্বারা পরাজিত হয়, জমি সংক্রান্ত বিবাদ, ঋণ ইত্যাদির মোকাবিলাও করতে হয়।

মঙ্গল গ্রহের রাশিচক্র পরিবর্তন প্রতিটি রাশিকেই প্রভাবিত করে। কর্কট রাশিতে মঙ্গলের গোচরে একাধিক রাশির উপর অশুভ প্রভাব পড়তে চলেছে।

mars transit in cancer 2023

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মঙ্গল গোচরের অশুভ প্রভাবে আপনার পরিবারে অশান্তি হতে পারে। ভাই-বোনের সঙ্গে বিবাদ বাড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। কোনও কারণ ছাড়াই কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করুন। আপনার প্রতিপক্ষের উপর নজর রাখুন। অনর্থক বিবাদ থেকে দূরে থাকুন।

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে খুব সাবধানে সকলের সঙ্গে কথা বলুন, অন্যথায় ঝামেলায় জড়িয়ে পড়বেন। কর্মক্ষেত্রে সময়টি ভালো যাবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। ব্যবসায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন এবং তেল-মশলাদার খাবার থেকে দূরে থাকুন।

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোনও সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন, অন্যথায় পরিস্থিতি খুবই গুরুতর হতে পারে। রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন। তাড়াহুড়ো করে যে কাজই করবেন, তাতে বিরাট ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এই সময় টাকাও বেশি খরচ হবে।

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। এই সময় আপনার বদলি হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে অথবা কোনও আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। আর্থিক দিক দিয়ে সময়টি মোটামুটি কাটবে।

ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। তবে আর্থিক ক্ষেত্রে লাভ হতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion