Mangal Gochar 2023: মঙ্গলের প্রবেশ কর্কট রাশিতে, আপনার রাশিতে কেমন প্রভাব পড়বে?

১০ মে রাশি পরিবর্তন করে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। পয়লা জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই অবস্থান করবে লাল গ্রহ। মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে ভূমি, বীরত্ব, পরাক্রম, সাহস, শক্তির কারক গ্রহ মনে করা হয়।

কোষ্ঠীতে মঙ্গলের পরিস্থিতি ভালো থাকলে জাতক সাহসের সহিত সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করেন। সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন। তবে কোষ্ঠীতে দুর্বল মঙ্গল নানা সমস্যা সৃষ্টি করতে পারে। মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশের ফলে কোন রাশির জীবনে কেমন প্রভাব পড়বে, জেনে নিন।

Mangal Gochar 2023 Effects

মেষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে সকল ঝামেলার অবসান হবে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবে। চাকুরিজীবীরা তর্ক-বিতর্কে না জড়ালে আয় ও প্রভাব-প্রতিপত্তি ভালো ভাবে বৃদ্ধি পাবে। এই সময়ে পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
আপনি যদি নতুন গাড়ি বা জমি কিনতে চান, তবে এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে। চাকুরিজীবীদের জন্য মঙ্গল গোচর খুবই অনুকূল হবে। কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন।

মিথুন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন। নিজের কাজে মনোনিবেশ করুন। মঙ্গল গোচরের প্রভাবে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। সমাজে আপনার সম্মান বাড়বে।

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে। ঘরের কোনও কাজে বাধা আসতে পারে। মঙ্গলের গোচরকালে ব্যবসায়ীরা ভাল ফল পাবেন না। এই সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

সিংহ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনাদের মধ্যে বিতর্ক হতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে ভাল ফল পাবেন। উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। সন্তানের উন্নতিতে আপনার মন খুব খুশি থাকবে।

কন্যা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে। আর্থিক ঝামেলা দূর হবে। এই গোচরকালে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরাও ভালো ফল পাবেন। এই সময়ে আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

তুলা রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। সন্তানের উন্নতিতে মন খুশি থাকবে। এই সময়টি জমি কেনার জন্য অনুকূল। ব্যবসায় ভাল উন্নতি হবে। এই সময় বিনা কারণে কারুর সঙ্গে ঝগড়া করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে।

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে চাকরি পরিবর্তনের পরিকল্পনা সফল হবে এবং আয়ও বাড়বে। এই সময়ে শিক্ষার্থীরাও ভাল ফল পাবেন। এই সময়ে বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে বিবাহিত জীবনে সমস্যার দেখা দিতে পারে। আর্থিক সমস্যাও আসবে, কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি আটকে থাকলে, এই গোচরকালে তা ফেরত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে।

মকর রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে আপনার রাগ এবং কথাবার্তা সংযত রাখুন, অন্যথায় আপনি কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিতর্ক হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং হাতে বড় অর্ডারও আসতে পারে।

কুম্ভ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, তবে আর্থিক অবস্থার উন্নতির কারণে বড় সমস্যা হবে না। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভাল হবে। এই সময়কালে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।

মীন রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই সময়কালে আপনার আয় বৃদ্ধি পাবে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, এই গোচরকালে তাদের ইচ্ছা পূরণ হবে। যারা বিদেশে যেতে চান, তাদের ইচ্ছাও পূরণ হবে। লভ লাইফ খুব ভাল কাটবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, May 11, 2023, 11:08 [IST]
X
Desktop Bottom Promotion