Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2022 : মেষ রাশিতে মঙ্গলের গোচর, দারুণ লাভ হবে এই রাশির জাতকদের!
২৭ জুন মঙ্গল গ্রহ মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। রাহু এই রাশিতে আগে থেকেই অবস্থিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও মঙ্গল এক রাশিতে মিলিত হলে 'অঙ্গারক যোগ' গঠিত হয়। এটি অত্যন্ত অশুভ যোগ।

জ্যোতিষে মঙ্গল গ্রহকে শক্তি, ভূমি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের এই গোচর কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে, আবার কয়েকটি রাশির উপর অশুভ প্রভাব ফেলবে। আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের গোচরকাল কোন কোন রাশির ভাল কাটবে -

মেষ রাশি
এই সময়ে আপনি আরও অ্যাক্টিভ থাকবেন। আপনার সমস্ত দায়িত্ব সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। যে সকল জাতকরা কেরিয়ারের জন্য নতুন কোনও উদ্যোগ বা কোনও সৃজনশীল কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁরা এই গোচরকালে সফল হতে পারেন।

কর্কট রাশি
এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে সক্রিয় থাকবেন। এই গোচরকালে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে। বিবাহিতরা এই সময় সুখবর পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা এই গোচরকালে ভাল ফল পাবেন।

সিংহ রাশি
এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। পারিবারিক জীবনের পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পিতার সাহায্য পাবেন। আপনি যদি এই গোচরকালে কোনও জরুরি কাজের জন্য যাত্রা করেন, তাহলে ভাল ফল পাবেন।

ধনু রাশি
বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের এই সময়ে ভাল লাভ হতে পারে। ব্যবসায়ীরাও ভাল লাভ করতে পারেন। কোর্ট-কাছারি থেকে সুখবর পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সময়টি ভাল কাটবে।

কুম্ভ রাশি
এই সময়ে আপনার মধ্যে সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই গোচরকালে ভাল ফল পাবেন। এই সময় শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে, যে কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীরা সাফল্য পাবেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications