Mangal Gochar 2022 : ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল, বিপদে পড়বেন এই ৪ রাশির জাতকরা!

মঙ্গল ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বর্তমানে রাহু মেষ রাশিতে অবস্থান করছে, তাই ২৭ জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করলে রাহু ও মঙ্গলের মিলনে 'অঙ্গারক যোগ' গঠিত হবে। এই যোগের কারণে কিছু রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়বেন।

Mars Transit in Aries on 27 June 2022

চলুন জেনে নেওয়া যাক, মেষ রাশিতে মঙ্গলের প্রবেশের কারণে কোন কোন রাশির উপর বিরূপ প্রভাব পড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পাবে। খরচ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আর্থিক সংকটে পড়তে পারেন। এই সময়ে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তবে আপনি বিজয়ী হবেন। ভেবেচিন্তে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন, নাহলে খারাপ ফল আসবে। এই গোচরের অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য ভগবান হনুমানের পূজা করুন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। রক্ত ​​সংক্রান্ত রোগ, দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচার হতে পারে। এই সময় খুব সাবধানে গাড়ি চালান এবং ভেবেচিন্তে খাবার খান। মশলাদার এবং জাঙ্ক ফুড হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। কর্মজীবন এবং পারিবারিক জীবনও এই সময়ে ভাল থাকবে না।

তুলা রাশি

তুলা রাশি

এই সময় আপনি আপনার পরিশ্রমের ভাল ফল নাও পেতে পারেন। আপনার ভাষা খারাপ হতে পারে এবং পরিবারে ঝগড়া-ঝামেলা চলতে পারে। খাদ্যাভ্যাস ঠিক রাখুন, অন্যথায় স্বাস্থ্য খারাপ হতে পারে। কেরিয়ারের দিক থেকে সময়টি ভাল কাটবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে সময়টি ভাল কাটবে না। এই গোচরকালে আপনার খরচ বাড়তে পারে। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার খরচের দিকে নজর দিন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion