Mangal Gochar April 2022 : এপ্রিলের প্রথম সপ্তাহে রাশি পরিবর্তন মঙ্গলের, পুরো মাসটা আপনার কেমন কাটবে? জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহদের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ১৭ মে পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে, এর পর কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

Mars Transit in Aquarius On 7 April 2022

মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মকর রাশিতে উচ্চ এবং কর্কট রাশিতে দুর্বল। আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে -

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। সহকর্মীদের সঙ্গে ভাল সময় কাটবে। আপনার আর্থিক অবস্থাও ভাল থাকবে। আপনি কঠোর পরিশ্রম করবেন এবং যথাযথ ফলাফলও পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়টি আপনার ক্যারিয়ারের জন্য অনুকূল হবে এবং আপনি নিজেকে প্রমাণ করার প্রচুর সুযোগ পাবেন। আপনার কঠোর পরিশ্রম দেখে অফিসের সিনিয়র এবং সহকর্মীরা আপনাকে সম্মান করবে। বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় নয়, ক্ষতি হতে পারে। ব্যক্তিগত জীবনে অশান্তি হতে পারে। এই সময়ে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। ক্যারিয়ারে কোনও সমস্যা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন। আপনার বাবার স্বাস্থ্যের যত্ন নিন। নিজেকে সুস্থ রাখতে মেডিটেশন এবং যোগব্যায়াম করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

পেশাগত জীবনে কোনও বাধার সম্মুখীন হতে পারেন। এই সময় বেশি খরচ করলে ঝামেলায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। চাকুরীজীবীদের পদোন্নতি হতে পারে। যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তবে এই সময়ের মধ্যে আপনি তা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আদালতে কোনও মামলা চলমান থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষেই হবে। এই সময় আপনি ধর্মীয় কাজেও অংশ নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না।

তুলা রাশি

তুলা রাশি

কেরিয়ারে বাধা থাকবে এবং আপনি নতুন চাকরি খুঁজতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না, বিরাট ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আপনার আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করা খুব একটা ভাল হবে না। জীবনসঙ্গী আপনাকে সাপোর্ট করবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি

ধনু রাশি

আপনি যে প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত নেবেন, তাতেই সাফল্য পাবেন। শেয়ারবাজারে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে অনেক খরচ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্যও ভাল থাকবে।

মকর রাশি

মকর রাশি

এই সময় বাড়ির পরিবেশ ভাল থাকবে না। বিনিয়োগের জন্য এই সময়টি উপযুক্ত নয়, তাই এই সময়ে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন। তবে আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে এবং আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে ভাল পারফরম্যান্স করবেন এবং প্রদত্ত সময়সীমার আগে আপনার কাজ শেষ করবেন। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, কারণ আপনি কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন।

মীন রাশি

মীন রাশি

কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এই সময়ে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। নিজেকে ফিট রাখতে মেডিটেশন এবং যোগব্যায়াম করুন।

X
Desktop Bottom Promotion