Mangal Uday 2024: বছরের শুরুতেই উদিত হবে মঙ্গল, আচমকা টাকা আসবে ৫ রাশির হাতে!

Mars Rise: ২০২৪ সালের শুরুতে অনেক গ্রহের গতিবিধি পরিবর্তন হতে চলেছে। যার মধ্যে রয়েছে গ্রহের সেনাপতি মঙ্গল। ১৬ জানুয়ারি ধনু রাশিতে উদয় হয়েছে মঙ্গল। মঙ্গলকে সাহস, পরাক্রম, রক্ত, শক্তি, ভাই, ভূমির কারক গ্রহ বলা হয় থাকে। এই গ্রহের উদয়ে ব্যক্তির জীবনের এই সব ক্ষেত্রগুলি প্রভাবিত হয়।

ধনু রাশিতে মঙ্গল উদয় হলে ৩ রাশির জাতকদের ধনসম্পদ বৃদ্ধি পাবে। সুসময় শুরু হতে পারে। ক্যারিয়ারে সাফল্য লাভ সম্ভব হবে। জেনে নিন, সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Mars Transit

সিংহ রাশি (Leo)

মঙ্গলের প্রভাবে সিংহ রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময়ে সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন। বছরের শুরুতে আপনার সন্তান চাকরি পেতে পারেন বা বিয়ে করতে পারেন। নববিবাহিতদের সন্তান লাভ হতে পারে। এই সময়ে গাড়ি এবং প্রপার্টি কিনতে পারেন। কাজের জন্য যাত্রা করতে পারেন।

তুলা রাশি (Libra)

মঙ্গলের উদয় তুলা রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। এই সময় আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। কোনও সুখবর পেতে পারেন। ভাই-বোনের সাপোর্ট পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আপনি আপনার উপার্জন বাড়াতে সফল হবেন।

বৃশ্চিক রাশি (Scorpio)

মঙ্গল বৃশ্চিক রাশিরই অধিপতি। ফলে মঙ্গলের উদয় বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। ২০২৪ সালের শুরুতে আকস্মিক অর্থ লাভ হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion