মিথুন রাশিতে বক্রি হবে মঙ্গল, এই ৫ রাশির জীবনে ঘোর অমঙ্গলের ছায়া!

ভাইফোঁটার ঠিক পরেই বক্রি হতে চলেছেন গ্রহের সেনাপতি মঙ্গল। ১৬ অক্টোবর মিথুন রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল। এবার মাসের শেষে অর্থাৎ ৩০ অক্টোবর এই রাশিতেই বক্রি হবে লাল গ্রহ। ১৩ নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে মঙ্গল। মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল।

Mars Retrograde in Gemini 30 October 2022

মঙ্গলের বক্রি চলন ৫ রাশির জাতক জাতিকার উপর বিশেষ প্রভাব ফেলবে। তাঁদের লোকসানের মুখে পড়তে হতে পারে। জেনে নিন, কোন কোন রাশি এই তালিকায় আছে -

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আপনার আচরণে অনেক উগ্রতা থাকতে পারে, যে কারণে কারুর সঙ্গে আপনার ঝগড়াও হতে পারে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনি মানসিক চাপে থাকবেন। অর্থ লাভের প্রচেষ্টায় আপনি ব্যর্থ হবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে বিবাদ হতে পারে। লভ লাইফ ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনার খরচও বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। তাই স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় খুব সাবধানে গাড়ি চালান। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। অর্থের ক্ষেত্রে কোনও ঝুঁকি না নেওয়াই ভাল।

তুলা রাশি

তুলা রাশি

পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। অফিসে বস আপনার উপর রেগে যেতে পারেন। আপনার কাজে বাধা আসতে পারে। সাহসের সাথে সব পরিস্থিতির মোকাবেলা করুন।

মীন রাশি

মীন রাশি

আপনি এই সময়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই ধীর গতিতে গাড়ি চালান। পরিবারে মতভেদ দেখা দিতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, October 27, 2022, 12:15 [IST]
X
Desktop Bottom Promotion