Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Margi 2023: জানুয়ারি মাসের প্রথমেই সোজা পথে ফিরছে মঙ্গল, জীবন বদলে যাবে ৭ রাশির!
জ্যোতিষশাস্ত্র মতে, বিভিন্ন গ্রহের অবস্থান ও গতি পরিবর্তন মানব জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। নতুন বছরের শুরুতেই আগামী ১৩ জানুয়ারী বক্রি দশা থেকে মার্গী হতে চলেছে লাল গ্রহ মঙ্গল। অর্থাত্ বক্রি দশা থেকে সোজা পথে ফিরবে এই গ্রহ। জ্যোতিষ অনুসারে, মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে। সাহস, বীরত্ব, শক্তি, ক্ষমতা, যুদ্ধ, হিংসা ও হানাহানির কারক গ্রহ হিসেবে ধরা হয়।

মঙ্গলের সোজা পথে ফেরার কারণে ৭ রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে। এই জাতকরা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবেন এবং এদের মান-সম্মানও বৃদ্ধি পাবে। জেনে নিন, মঙ্গলের মার্গী দশা কোন কোন রাশির জন্য লাভদায়ক হতে চলেছে-

বৃষ রাশি
মঙ্গলের মার্গী হওয়া বৃষ রাশির জন্য খুব শুভ হতে চলেছে। আগামী এক মাস ভালোই কাটবে। এই সময়ে আপনার কিছু ইচ্ছা পূরণ হবে। ব্যবসায়ীরা যদি নতুন কোনও প্রকল্প শুরু করতে চান, তবে এই সময়টি অনুকূল। শিক্ষার্থীদেরও এই সময়টি ভালো কাটবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ভালো ফলাফল পাবেন।

মিথুন রাশি
পারিবারিক জীবন ভালোই কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি মানসিক শান্তি পাবেন। ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে ভালো লাভ হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার জোরে উন্নতি করবেন। ঋণ পরিশোধের জন্য আপনি আপনার প্রচেষ্টা আরও বাড়াবেন। যারা বাড়ি বা জমি কেনার জন্য ঋণ নিতে চাইছেন, তারাও সাফল্য পাবেন। কোর্ট-কাছারির মামলায় পরিস্থিতি আপনার পক্ষে আসবে।

সিংহ রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা-বাণিজ্যে ভালো লাভ হবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজে ফোকাস রাখতে হবে, তবে তারা ভালো ফলাফলও পাবেন। যারা নতুন অর্ডার বা টেন্ডারের জন্য আবেদন করতে চান, এই সময়টি তাদের জন্য খুবই অনুকূল।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। যারা প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত, তারা তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই সময় ধর্মীয় যাত্রা বা কোনও আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। আর্থিক দিকে ভালো লাভ হবে। লোহা ও ধাতুর ব্যবসায়ীদের ভালো লাভ হবে।

বৃশ্চিক রাশি
বৃষ রাশিতে মঙ্গল গ্রহের মার্গী হওয়া বৃষ রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায়ীদের সব পরিকল্পনা সফল হবে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা সাফল্য পাবেন। আর্থিক দিক থেকেও লাভ হবে। পারিবারিক জীবনে, জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে। তবে এই সময় আপনার কথাবার্তা সংযত রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা আগামী এক মাস শুভ ফল পাবেন। এই সময়ে যে কোনও জায়গায় বিনিয়োগই অত্যন্ত ফলদায়ক হবে। আপনার মনোবল বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা এই সময়ে সাফল্য পেতে পারেন। শিল্পকলা, ম্যানেজমেন্ট ও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি আরও ভালো কাটবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য মঙ্গলের মার্গী অবস্থা অত্যন্ত শুভ হবে। আপনি আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন দেখতে পাবেন। এ সময় আপনার আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। আপনি আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করবেন। পারিবারিক জীবনে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, জীবনসঙ্গীর সঙ্গেও ভালো সম্পর্ক থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications