Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কন্যায় অস্ত যাবে মঙ্গল, খারাপ সময়েও ভাগ্যের সঙ্গ পাবেন ৪ রাশির জাতক!
বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তনের পাশাপাশি উদয়, অস্ত এবং বক্রীও হয়ে থাকে। বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গল। সেপ্টেম্বরের ২৪ তারিখ এই রাশিতেই অস্ত যাবে এই গ্রহ।
মঙ্গল অস্ত গেলে অনেকের জীবনেই খারাপ সময় আসবে। তবে তার মধ্যেও ৪ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। মঙ্গলের প্রভাবে জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। আসুন জেনে নেওয়া যাক, মঙ্গল অস্ত গিয়ে কোন কোন রাশির ভাগ্য খুলে দেবে।

মেষ রাশি
মঙ্গল মেষ রাশির অধিপতি গ্রহ। মঙ্গলের প্রভাবে আর্থিক লাভ হতে পারে এই জাতকদের। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় নতুন ব্যবসা শুরু না করাই ভাল। নতুন কোথাও বিনিয়োগও না করাই ভাল।
কর্কট রাশি
মঙ্গলের প্রভাবে ক্যারিয়ারে বড় উন্নতি হবে। কোনও বাধা-বিপত্তি এলেও, সেই বাধা আপনি অতিক্রম করতে পাবেন। এই সময় অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীকে আরও একটু সময় দিন। স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক রাশি
এই সময় বৃশ্চিক রাশির জাতকদের মনোস্কামনা পূরণ হতে পারে। আর্থিক লাভ হবে। ক্যারিয়ারে সাফল্য লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজের জন্য প্রশংসিত হবেন।
ধনু রাশি
মঙ্গলের শুভ প্রভাবে সংসারে সুখ, শান্তি বাড়বে। সন্তানের দিক থেকেও কোনও সুখবর আসতে পারে। ধনু রাশির জাতকরা এই সময় নিজের কাজে দক্ষতা আরও বাড়াতে পারবেন। খরচ বাড়তে পারে, তবে আয়ও বাড়তে চলেছে এ সময়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications