মকরে মিলিত হবে সূর্য ও মঙ্গল, ক্যারিয়ারে উন্নতির যোগ ৩ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

জ্যোতিষ গণনা অনুযায়ী, গ্রহের সেনাপতি মঙ্গল ৫ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। এ সময়ে সূর্য এখানে উপস্থিত থাকবে। ফলে মকর রাশিতে এই দুই গ্রহের সংযোগ হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য ও মঙ্গলের সংযোগ থাকবে।

বৈদিক জ্যোতিষে সূর্যকে পিতা, আত্মা, নাম, যশ, খ্যাতি, সুনাম, মান-সম্মানের কারক গ্রহ বলা হয়ে থাকে। অন্যদিকে মঙ্গল হল শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক গ্রহ। মকরে সূর্য ও মঙ্গলের মিলনে তিন রাশির জীবন বিশেষ ভাবে প্রভাবিত হবে। জীবনে উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা।

Mars and sun conjunction

কন্যা রাশি (Virgo)

মকরে সূর্য ও মঙ্গলের সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময় সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। লভ লাইফ ভালো কাটবে। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফল লাভ করবেন। ধন লাভের যোগ রয়েছে। এই রাশির বেকার জাতকরা চাকরির প্রস্তাব পেতে পারেন।

মকর রাশি (Capricorn)

মকর রাশিতেই মিলিত হবে সূর্য ও মঙ্গল। এই সময় আপনার আত্মবিশ্বাস ও মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনে সুখ-শান্তি থাকবে। সব কিছু ভালো ভাবে চলবে। অর্থ লাভ হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। বৈবাহিক জীবন খুব ভালো কাটবে। পার্টনারশিপ কাজে সাফল্য লাভ করতে পারেন।

মীন রাশি (Pisces)

সূর্য ও মঙ্গলের প্রভাবে মীন রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস পাবেন এই সময়। ব্যবসায় মুনাফা বৃদ্ধি হবে। এ সময়ে কোথাও অর্থ লগ্নি করলে তা থেকে ভালো রিটার্ন আসবে। নববিবাহিত দম্পতিরা সন্তান লাভ করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, January 25, 2024, 19:08 [IST]
X
Desktop Bottom Promotion