মঙ্গল-বুধের সংযোগ তুলা রাশিতে, মালামাল হবে এই ৩ রাশির জাতক!

জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহ সময়ে সময়ে তার অবস্থান ও গতিবিধি পরিবর্তন করে। অনেক সময় দুই বা ততোধিক গ্রহ একটি রাশিতে বা নক্ষত্রে এসে মিলিত হয়। এমন পরিস্থিতিতে বিভিন্ন শুভ ও অশুভ উভয় যোগ তৈরি হয়।

অক্টোবরে তুলা রাশিতে একসঙ্গে অবস্থান করবে বুধ ও মঙ্গল। গ্রহের সেনাপতি মঙ্গল ৩ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে। ১৬ নভেম্বর পর্যন্ত এখানেই থাকবে এই গ্রহ। এর পর ১৯ অক্টোবর তুলা রাশিতে আসবে গ্রহের যুবরাজ বুধ। ৬ নভেম্বর পর্যন্ত এখানেই থাকবে এই গ্রহ। যার ফলে ১৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে এই দুই গ্রহের সংযোগ থাকবে।

Mars and Mercury Conjunction in Libra

তুলা রাশিতে মঙ্গল ও বুধের সংযোগে সবচেয়ে বেশি লাভান্বিত হবে তিন রাশির জাতক। এই সময় তাঁদের ধন লাভ ও উন্নতির যোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

মেষ রাশি (Aries)

মঙ্গল ও বুধের সংযোগ মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও লাভদায়ক হবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। পার্টনারশিপে ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে, তা এই সময় কার্যকরী হতে পারে। এই রাশির অবিবাহিত জাতক জাতিকারা এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন।

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতকরা এই সময়ে সন্তান পক্ষের তরফে সুসংবাদ পেতে পারেন। যে জাতকরা মিডিয়া, রিসার্চ, জ্যোতিষ ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাঁরা ভাল ফলাফল পাবেন এই সময়। ধন লাভের যোগ রয়েছে। লাভ লাইফ ভাল কাটবে

ধনু রাশি (Sagittarius)

তুলা রাশিতে মঙ্গল ও বুধের সংযোগে লাভান্বিত হবেন ধনু রাশির জাতকরা। এ সময়ে আয় বৃদ্ধি হবে। এর পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায় লাভ হবে। সন্তানের উন্নতি সম্ভব। বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। এই সময় ধনু রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion