Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২০২৪ সাল কোন রাশির প্রেম আর বিবাহের ক্ষেত্রে শুভ, জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র
Marriage Horoscope 2024 in Bengali: সবে শুরু হয়েছে ২০২৪ সাল। এই বছরটা যাতে ভালোভাবে কাটে এই প্রত্যাশা সকলের। ক্যারিয়ার, আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হবে কিনা, সে নিয়ে চিন্তা সকলেরই আছে। আবার কারুর চিন্তা প্রেম-ভালবাসা, বৈবাহিক জীবন নিয়ে। মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার স্বপ্ন নতুন বছরে পূরণ হবে কিনা, সেই ভাবনা আছে অনেকের মনে। বিবাহিত জীবনে এ বছর কোন নতুন মোড় আসবে, তা নিয়েও ভাবছেন অনেকে।
এই সব প্রশ্নের উত্তর দিতে পারে জ্যোতিষশাস্ত্র। রাশিফল বিচার করেই জানা যেতে পারেন আপনার বৈবাহিক জীবন কেমন কাটতে চলেছে এ বছর।

মেষ রাশি
এই রাশির অবিবাহিত জাতকরা বছরের শুরুতেই বিবাহের প্রস্তাব পেতে পারেন। বছরের শেষ চার মাস বিবাহিতদের ভালো যাবে না। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হবে। খুব বুদ্ধি করে বিষয়টি সামলানো প্রয়োজন, অন্যথায় আপনার বিবাহিত জীবনে সমস্যা আরও বাড়তে পারে।
বৃষ রাশি
জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা আরও বাড়বে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোনও শুভ কাজে যোগ দিতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের বেশি হস্তক্ষেপ করতে দেবেন না।
মিথুন রাশি
মিথুন রাশির অবিবাহিত জাতকদের বছরের শুরুতে বিবাহ ঠিক হতে পারে। এই রাশির বিবাহিতদের এই সময়টা তেমন ভালো যাবে না। জীবনসঙ্গীর ব্যবহারে কষ্ট পেতে পারেন। তবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা একে অপরকে বুঝতে শুরু করবেন। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। অগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন।
কর্কট রাশি
কর্কট রাশির বৈবাহিক জীবনে সুখ থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা খুব কঠিন হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। যে কারণে বাড়ির শান্তি বিঘ্নিত হবে। এই সময়ে আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। এতে আপনার কাজেও খারাপ প্রভাব পড়বে। অগস্টের মাসের পরের সময়টা ভালো যাবে। সমস্যা কিছুটা কমবে।
সিংহ রাশি
বছরের প্রথম কয়েক মাস তেমন ভালো যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। শ্বশুরবাড়ির হস্তক্ষেপও আপনাদের মধ্যে ঝামেলার কারণ হতে পারে। দুশ্চিন্তার কারণে আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। জুলাই মাসে আপনাদের সম্পর্ক দৃঢ় হতে পারে। এই সময়ে আপনারা একে অপরকে আবার বোঝার চেষ্টা করবেন। অবিবাহিত জাতক জাতিকারা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বছরের শেষে আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন।
কন্যা রাশি
মার্চ থেকে জুন মাস বৈবাহিক জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। আপনাকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে। ছোটোখাটো কথা উপেক্ষা করতে শিখুন। আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন। জুলাই এবং অগস্ট মাস খুব ভালো যাবে। এই সময়ে আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। নভেম্বর মাসে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দীর্ঘ দূরত্বে ভ্রমণের সুযোগ পাবেন। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে।
তুলা রাশি
দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনকে পাশে পাবেন। বছরের মাঝামাঝি সময়ে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এই সময়টা খুব আনন্দে কাটবে। অক্টোবরের পরের সময়টা ভালো যাবে না। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব হবে। যে কারণে বিবাদ হতে পারে। এই রাশির অবিবাহিত জাতকরা এ বছর মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন।
বৃশ্চিক রাশি
এই বছরে বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটবে। বছরের শুরুটা খুব ভালো যাবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। তবে জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। এই বছর আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য ঠিক থাকবে না। তাঁর সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই রাশির অবিবাহিত জাতকদের বছরের মাঝামাঝি সময়ে বিয়ে হতে পারে।
ধনু রাশি
বিবাহিত জীবনে অশান্তি বাড়তে পারে। আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে না। এই সময়ে আপনার সঙ্গী অসুস্থ হতে পারেন। জুন এবং জুলাই মাস ভালো যাবে। আলোচনার মাধ্যমে আপনাদের মধ্যকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। বছরের শেষ মাসগুলো খুব ভালো কাটবে। এই সময়ে আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন।
মকর রাশি
এই রাশির বিবাহিতদের বছরের শুরুটা ভালো যাবে। আপনারা একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। এপ্রিলের পরের সময়টা ভালো যাবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে। এই সময়কালে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। বৈবাহিক জীবনে সুখ-শান্তি ফিরে আসবে।
কুম্ভ রাশি
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা ভালো যাবে না। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে আপনার মনের মানুষের সম্পর্কে কোনও মতামত তৈরি করবেন না। তাঁর প্রতি আপনার আস্থা আরও দৃঢ় করতে হবে।
মীন রাশি
দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। মে মাসের পরে বৃহস্পতির কৃপায় আপনাদের সম্পর্কের উন্নতি হবে। বিবাহিত জীবনে সুখ ফিরে আসতে পারে। বছরের মাঝামাঝি সময়ে এই রাশির অবিবাহিত জাতকরা তাঁদের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
