Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Marriage Horoscope 2024: ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়বেন এই ৪ রাশির জাতকরা!
Marriage Horoscope 2024 in Bengali: ২০২৪ সাল দেখতে দেখতে শুরু হয়ে গেল। এই বছর বেশ কিছু রাশির গ্রহগত পরিবর্তন আসবে এমনটাই মনে করছে জ্যোতিষশাস্ত্র। যার ফলে এই রাশিগুলোর জাতকদের জীবনে আসবে সুখ, প্রেম জীবন ভালো কাটবে, আবার বিবাহেরও যোগ রয়েছে এর মধ্যে কিছু রাশির জাতকদের।
জন্ম ও মৃত্যুর মতো বিয়েও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিয়ে আমাদের জীবনে এক নতুন সূচনা নিয়ে আসে। জ্যোতিষ গণনা বলছে, এই বছর ৪ রাশির জাতকরা বিয়ের বাঁধনে বাঁধা পড়তে পারেন। দেখে নিন, কোন কোন রাশির জাতকরা ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

মেষ রাশি (Aries)
মেষ রাশির যে জাতক জাতিকারা সিঙ্গেল আছেন, তাঁরা ২০২৪ সালে মনের মানুষকে খুঁজে পেতে পারেন। যাঁরা বিবাহ যোগ্য, তাঁরা এ বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন। প্রেমের সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনাদের সম্পর্ক বিবাহ পর্যন্ত যেতে পারে।
মিথুন রাশি (Gemini)
প্রেম-ভালোবাসা ও বিবাহের ক্ষেত্রে ২০২৪ সাল দারুণ সুখের হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। এই জাতকরা নিজের মনের মানুষকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। সম্পর্কে প্রেম, ভালোবাসা ও আস্থা বাড়বে। এই রাশির কিছু অবিবাহিত জাতক জাতিকা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
তুলা রাশি (Libra)
বিয়ের ক্ষেত্রে নতুন বছরে খুব ভালো কিছু ঘটতে পারে তুলা রাশির জাতকদের জীবনে। যে জাতকরা জীবনসঙ্গীর সন্ধানে আছেন, তাঁরা মনের মানুষের দেখা পেতে পারেন। এ বছর গাঁটছড়া বাঁধতে পারেন। এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবন্ধ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিয়ের পথে কোনও বাধা থাকলে তাও কেটে যাবে।
মীন রাশি (Pisces)
প্রেম-ভালোবাসা ও বিয়ের ক্ষেত্রে দারুণ সময় আসবে মীন রাশির জাতকদের জীবনে। এ বছর বিয়ের আসনে বসার প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁরা যদি তাঁদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে ২০২৪ সাল বিয়ে করার জন্য আদর্শ সময়। আপনাদের সম্পর্ক নিয়ে বাড়ির লোকেদের আপত্তি থাকলে তা কেটে যাবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications