Mars Venus Conjunction 2023: চাঁদের রাশিতে মঙ্গল-শুক্রের মিলন, ৩২ দিন সাবধানে থাকুন ৩ রাশির জাতক!

১০ মে থেকে কর্কট রাশিতে গোচর শুরু করেছে মঙ্গল। মঙ্গল এই রাশিতে পয়লা জুলাই পর্যন্ত অবস্থান করবে। এই মাসের শেষে অর্থাৎ ৩০ মে কর্কটে প্রবেশ করবে সুখ ও সৌভাগ্যের কারক গ্রহ শুক্র। যার ফলে কর্কট রাশিতে শুক্র ও মঙ্গলের সংযোগ ঘটবে।

৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত শুক্র ও মঙ্গলের সংযোগ থাকবে। এই সময় তিন রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। ব্যয় বাড়বে। জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। কোন কোন রাশি এই তালিকায় জেনে নেওয়া যাক।

Venus Mars Conjunction 2023

সিংহ রাশি
মঙ্গল এবং শুক্রের মিলনে আর্থিক সমস্যা দেখা দেবে সিংহ রাশির জাতকদের। অর্থ ব্যয় বাড়তে পারে। এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন, কিন্তু ভাল সুযোগ পাবেন না। এই সময়ে কোনও কারণে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

ধনু রাশি
এই সময়ে আপনার বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। কারুর সঙ্গে আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। এ সময় আপনার কথাবার্তা সংযত রাখুন। নাহলে আপনার তিক্ত স্বভাবের কারণে পরিবারে বিবাদ হতে পারে। খুব সাবধানে গাড়ি চালান এই সময়।

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে কোনও মহিলা সহকর্মীর দ্বারা অপমানিত হতে পারেন। সরকারি চাকুরিজীবীদের এই সময়ে কাজে দেরি হতে পারে। যদি কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, May 20, 2023, 10:45 [IST]
X
Desktop Bottom Promotion