Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mangal Gochar 2023: ১৩ মার্চ মিথুনে গোচর করবে মঙ্গল, অশুভ প্রভাব পড়বে ৫ রাশির উপর!
গ্রহের সেনাপতি মঙ্গল ১৩ মার্চ মিথুনে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচরের কারণে শনিদেবের সঙ্গে নবম পঞ্চম যোগ তৈরি হবে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকরা উপকৃত হবেন, আবার কিছু রাশির উপর অশুভ প্রভাব পড়বে।

চলুন জেনে নেওয়া যাক, মিথুন রাশিতে মঙ্গল গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন।

বৃষ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মিথুন রাশিতে মঙ্গলের গোচর বৃষ রাশির জাতকদের জন্য অশুভ হতে চলেছে। এই সময় খরচ বাড়তে পারে। আপনার কথাবার্তা সংযম রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক বিষয় এবং প্রেম-ভালোবাসার ক্ষেত্রে এই সময়টি ভালো নয়। আপনার কটু কথার কারণে অফিসেও সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে না।

কর্কট রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে আপনার পেশাগত জীবনে কিছু পরিবর্তন হতে পারে, যা আপনার পক্ষে হবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে। অকারণে আইনি বিবাদে জড়িয়ে আপনার অর্থ জলের মতো ব্যয় হবে। এই সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই সময়ে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। জীবনের সকল ক্ষেত্রে অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। বিবাহিত জীবনে সুখ থাকবে না। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। চোট লাগার সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর কথার কারণে আপনার কাছের মানুষের মনে আঘাত লাগতে পারে। তাই, আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।

ধনু রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
এই গোচরকালে লভ লাইফ এবং বিবাহিত জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। আপনার সঙ্গীর ব্যবহার ভালো থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। অফিসে কারুর সঙ্গে আপনার তর্ক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স খারাপ হলে উর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে ওয়ার্নিং দিতে পারেন। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতেও ব্যর্থ হবেন।

কুম্ভ রাশিতে মঙ্গল গোচরের প্রভাব
মঙ্গলের এই গোচরকালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যা বাড়তে পারে। সন্তানের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার বাচ্চার স্বাস্থ্যের অবনতি হতে পারে। গর্ভবতী মহিলারাও এই গোচরকালে সমস্যায় পড়তে পারেন। এই সময়ে ব্যবসায় কোনও ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications