সূর্যগ্রহণের সময় মঙ্গল-বুধের রাশি পরিবর্তন যোগ, দুর্ভোগের শেষ থাকবে না ৫ রাশির!

২০ এপ্রিল, বছরের প্রথম সূর্যগ্রহণের দিন গ্রহের অদ্ভূত সংযোগ তৈরি হচ্ছে। সূর্য গ্রহণের সময়ে সূর্য নিজের উচ্চ রাশি মেষে অবস্থান করবে। এ সময় এই রাশিতে রাহু ও বুধের সঙ্গে সূর্যের যুতি হবে। এই সময়ে মঙ্গল বুধের রাশি মিথুনে বিরাজ করবে।

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে মেষ রাশির অধিপতি এবং বুধকে মিথুন রাশির অধিপতি বলা হয়। মঙ্গল মিথুনে এবং বুধ মেষ রাশিতে থাকার কারণে 'পরিবর্তন যোগ' গঠিত হচ্ছে। জ্যোতিষ অনুযায়ী, যখন দু'টি গ্রহ একে অপরের রাশিতে অবস্থান করে, তখন রাশি পরিবর্তন যোগ তৈরি হয়। সূর্যগ্রহণের সময় তৈরি এই রাশি পরিবর্তন যোগে ৫ রাশির উপর প্রতিকূল প্রভাব পড়বে।

Mangal Budh rashi Parivartan Yog 2023

মেষ রাশি - মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন যোগ শুভ হবে না। এর প্রভাবে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। আপনার পরিকল্পনা অনুযায়ী কোনও কাজ হবে না, যে কারণে আপনি চিন্তিত থাকবেন। এই সময়ে আপনাকে ক্যারিয়ার-সম্পর্কিত কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।

বৃষ রাশি - ক্যারিয়ার এবং পারিবারিক জীবনে সমন্বয় বজায় রাখতে পারবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী কাজ না হওয়ার কারণে আপনার রাগ বাড়তে পারে। এই সময়ের আপনাকে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ বাড়তে পারে এবং আপনাকে টাকা ধারও করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে।

কন্যা রাশি - পরিবর্তন যোগের প্রভাবে কন্যা রাশির জাতকদের জীবনে ওঠা-নামার পরিস্থিতি আসতে পারে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো কাটবে না। পরিবারের কারুর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের ভালো করে ভেবেচিন্তে ডিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার চলমান কাজ মাঝপথে আটকে যেতে পারে।

তুলা রাশি - এই সময় পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। এই কারণে আপনার অনেক টাকা খরচ হবে। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। অফিসে শত্রুরা আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে।

মকর রাশি - পরিবর্তন যোগের কারণে মকর রাশির জাতকরা নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, অন্যথায় আপনার বিরাট ক্ষতি হতে পারে। এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion